আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি পুলিশের ঘাঁটি লক্ষ্য করে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৫ জন পুলিশ সদস্যের নিহত হবার খবর পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৩০ জঙ্গি শুক্রবার সেখানে অতর্কিত হামলা চালায়। এই সময় তারা পুলিশ সদস্যদের দিকে গুলিবর্ষণ করে এবং বেশ কিছু ভারি অস্ত্র হাতিয়ে নেয়। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, টানা ২৪ ঘণ্টা সেখানে তাণ্ডব চালায় তালেবান জঙ্গিরা।হেলমান্দ প্রদেশ থেকে মার্কিন সেনাবাহিনী এবং ন্যাটোর সৈন্যরা সরে যাওয়ায় আবারও এলাকাটি দখলের চেষ্টা করছে তালেবান জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *