আগামী অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে বলে মন্তব্য করেছেন চীনের আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গো ইয়েঝো। মঙ্গলবার বিকেলে, চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নগরীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, চট্টগ্রামকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘বিজনেস হাব’ উল্লেখ করে, চীনের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এর আগে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম ইপিজেডের বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন কারখানা পরিদর্শন করেন গো ইয়েঝো। Post navigation যুক্তরাষ্ট্রে ৬ মাসে ১৬৬৮ বাংলাদেশী গ্রেফতার রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ অন্তত ২০ হাজার বাংলাদেশী