নিজস্ব অস্ত্র ভাণ্ডারে ৪০টির বেশি নতুন আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই এগুলো তাদের অস্ত্রের তালিকায় যোগ হবে। মঙ্গলবার এক অস্ত্র মেলায় তিনি জানান, তাদের নতুন পরমাণু ক্ষেপণাস্ত্রগুলো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হবে। রাশিয়ার প্রতিবেশী বাল্টিক ও পূর্ব ইউরোপের দেশগুলোয় যুক্তরাষ্ট্র ভারী অস্ত্র মজুদ ও সেনা মোতায়েনের পরিকল্পনার খবর প্রকাশ পাওয়ার সপ্তাহ না পেরোতেই পুতিন এ ঘোষণা দিলেন। সামরিক বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে মস্কো। তবে, পুতিনের এ ঘোষণাকে অযৌক্তিক ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে ন্যাটো। Post navigation রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ অন্তত ২০ হাজার বাংলাদেশী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের