26 lac share gift to wife_swadeshটানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল দেশের দুই শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে গতকালের চেয়ে সূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে কিছুটা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবারের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬ শ পয়েন্টের মতো। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ৬০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৮৩ পয়েন্টে। দুই শেয়ারবাজারেই সকাল থেকে শুরু হওয়া ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল লেনদেনের শেষ পর্যন্ত।
ডিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৯ টির দাম। কমেছে ১১৬টি আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৭ কোটি টাকার, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা কম।
অন্যদিকে সিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১ টির দাম বেড়েছে। কমেছে ৯০টি আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৯ কোটি টাকা কম।
বুধবারের মতো ডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *