Sylhet-2নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার তদন্ত শুরু করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার মামলার নথিপত্র সংগ্রহ করেন।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন ডিবির কাছে নথিপত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার থেকে জালালাবাদ থানা পুলিশ মামলাটি তদন্ত করেছে। আজ (বৃহস্পতিবার) থেকে ডিবি পুলিশই মামলাটি তদন্ত করবে।

গত ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ নিয়ে দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *