BD_VS_AUS_COLAGশুরুতে এমনটাই শোনা গিয়েছিল। আর সেটা হল, সেপ্টেম্বরের শেষের দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তবে, নিজেদের শক্তিমত্তার কথা বিবেচনা করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিলো যে এরই সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে। এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে বিসিবির কয়েক দফা আলোচনাও হয়েছে। স্থানীয় কিছু গণমাধ্যম বলছিল, তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এর সাথে যুক্ত হতে পারে। কিন্তু, বিসিবিকে চমকে দিলো সিএ। রবিবার তারা সাফ জানিয়ে দিয়েছে স্রেফ দুটি টেস্ট দিয়েই দ্বিপাক্ষিক সিরিজ সারতে চায় তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া। এরপর তিন অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর, ছয় অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে নয় অক্টোবর। এরপর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর। বলে রাখা ভাল, নয় বছর আগে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ফতুল্লায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *