Qআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একীভূত প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন ও সুশীলসমাজের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পলাশবাড়ী সাংবাদিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাট-বাজার সমিতির অফিস কার্যালয়ে অত্র সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু মুসা প্রধান সুমন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ রুসেল, ক্যাশিয়ার আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান। সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি ফেরদাউছ মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সহ-সম্পাদক আমিনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোমেনুর রশিদ সাগর, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কার্যকরী সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্ডল প্রমুখ। মতবিনিময় সভায় উভয় সংগঠনের মধ্যে সহাদ্ধপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্যের প্রশংসা করেন এবং একীভূত প্রেসক্লাব গঠনে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্র“তি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *