Aupee's Glowing Chair (1)জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ ।
এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী অপি করিম আবারও উপস্থাপনায় ফিরলেন। সেলিব্রেটি আড্ডানুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হয়েছেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং গায়ক-গায়িকারা। ‘দেশের টিভি চ্যানেলগুলোতে এখন যেসব সেলিব্রেটি টক শো দেখানো হয় অপি’স গ্লোয়িং চেয়ার’ সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। যা অনুষ্ঠানটি দেখলেই দর্শকেরা আন্দাজ করতে পারবেন। অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানের এরারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রাভিনেতা তারিক আনাম খান। বলবেন ব্যক্তি তারিক আনাম খান থেকে তারকা তারিক আনাম খান হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যাস্ততা এবং ব্যক্তি জীবনের নানান গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন তারিক আনাম খানের জীবনের অনেক না বলা কথা।
শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *