shakib_tamim_26বিপিএলের তৃতীয় আসরে ফ্রাঞ্চাইজিগুলোর মোটামুটি দল গোছানো শেষ। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি বিপিএলের সূচি। যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে সবকিছু একপ্রকার ঠিকই করে রেখেছে বিসিবি।

২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিপিএলের তৃতীয় আসরের। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে ২টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে পৌনে সাতটায়।

আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস। এই দুই ফ্রাঞ্চাইজির দুই দেশি আইকন ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তার মানে ধরে নেওয়া যায় বিপিএলের শুরুটাই হচ্ছে দুই বন্ধুর লড়াই দিয়ে! একই দিনে পরের ম্যাচে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে।

২২ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় চলবে টুর্নামেন্টের প্রথম অংশের খেলা। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে হবে বিপিএলের  সাতটি ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে আবার ঢাকায় ফিরবে বিপিএলের খেলা। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *