image_224440.arrest-swadeshnews 24আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি ঃ
দিনাজপুরের পার্বতীপুরে পরকিয়ায় আক্রান্ত স্ত্রী ও তার প্রেমিকের হাতে নিহত আবু সালাম মোল্লা হত্যা মামলার মূল আসামী নিহতের স্ত্রী ফাহমিনা বেগম (৩৮) ও তার প্রেমিক শহরের পুরাতন বাজারের নিয়ামতপুর মহল্লার মৃত সুশীল চন্দ্রের পুত্র ঢোল মানিক ওরফে মানিক রবিদাস (৩৮) কে গ্রেফতারপূর্বক গতকাল জেলহাজতে পাঠিয়েছে এবং নিহতের পুত্র আব্দুল্যা আল ফারুক ওরফে জয় কে (১৮) জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।
নিহতের লাশ সোমবার সকাল ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত সালামের বড় ভাই আবু হোসেন মোল্লা বাদী হয়ে রাতেই পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, পার্বতীপুর পৌরসভার মোজাফ্ফর নগর মহল্লার বাসিন্দা মুদি ব্যবসায়ী আবু সালাম মোল্লা গতকাল রোববার ফজরের নামাজ পড়ে সকালে বাসায় এলে স্ত্রী ও তার কথিত প্রেমিক মিলে তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মম ভাবে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *