Imrul Kayes walks back after being dismissed for 76_0অনেকদিন পর ওয়ানডে দলে ফিরেই দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে জানিয়েছিলেন রানের জন্য ক্ষুধার্ত হয়ে আছেন তিনি। ইমরুলের সেই রান ক্ষুধা যে মেটেনি তার প্রমাণ মিলছিল তৃতীয় ওয়ানডেতে এসে। সিঙ্গেল এর ঘাটতির কারণে রান রেট কিছুটা কম হলেও মাঝে মাঝেই দারুণ কিছু বাউন্ডারিতে উদ্বোধনী জুটিতেই শতরান তুলে ফেলেন তামিম ও ইমরুল। এমনিতে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তামিম যেন কিছুটা ঢাকাই পড়ছিলেম ইমরুলের ব্যাটের দ্যুতিতে। কিছুটা এগিয়ে এসে ফ্লিক ও পুল শটে হাকানো ইমরুলের ৩টি ছক্কা যেন মনে করিয়ে দিয়েছে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকেই। তামিমের আগেই অর্ধশতক পেয়েছেন ইমরুল, আর আউটও হয়েছেন তামিমের আগেই। সিকান্দার রাজাকে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন ইমরুল(৯৫ বলে ৭৩ রান)। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪৯ রান। ৮৪ বলে ৬৯ রান নিয়ে অপরাজিত আছেন তামিম, সঙ্গী মুশফিকের সংগ্রহ ১ বলে ১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *