101700_Ronaldoসান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ক্রিস্টিয়ানো রোনালদো তার শেষ এল-ক্লাসিকো ম্যাচ খেলবেন। এমনটাই মনে করছে, সংবাদমাধ্যম ‘দ্যা সান’ ও ‘ডেইলি মেইল’। নানা গুঞ্জনের মধ্যে চলতি মওসুম শেষেই রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়বেন বলে মনে করছে তারা। ইতিমধ্যে স্প্যানিশ ক্লাবটি এ ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে তারা। তবে প্রকাশ্যে এখনও ক্লাবের কেউ এ ব্যাপারে মন্তব্য করেন নি। স্পেনের জাদরেল ক্রীড়া সাংবাদিক পেতে জেনসনের বরাত দিয়ে দ্য সান রোনালদোর ক্লাব ছাড়ার ব্যাপারের খবর দিয়েছে। তবে এ জন্য অবশ্যই তার জন্য আগ্রহী ক্লাবকে কমপক্ষে ৮০ মিলিয়ন পাউন্ড গুণতে হবে। আর তার কথা যদি সত্য হয় তাহলে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার বার্সেলোনার বিপক্ষে শেষ এল-ক্লাসিকো হবে। কারণ, মওসুমের পরের এল-ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে।  ২০০৯ সালে এই পরিমাণ রেকর্ড অর্থের বিনিময়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন রোনালদো। চলতি মওসুম শেষে রোনালদোর রিয়ািল ছাড়া নিয়ে বেশ গুঞ্জণ অনেকদিন। রোনালদো আগে এক সময় বলতেন যে, তিনি বার্নাব্যুতেই ক্যারিয়ার শেষ। কিন্তু এখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলেই বলেন, ‘ভবিষ্যত কেউ জানে না। আপনার ভবিষ্যতও আপনি জানে না। আমি ভবিষ্যতে কোথাও যাবো কিনা, তা জানি না।’ রিয়ালের সঙ্গে রোনালদো ঝামেলার খবর বেশ পুরোনো। সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পরই রিয়ালের সঙ্গে তার সর্বশেষ ঝামেলা শুরু হয়। গত মওসুমে ব্যর্থতার পর আনচেলত্তির বরখাস্তের গুঞ্জণ ওঠার পর রোনালদোর কোচকে সমর্থন করেন। নিজে টুইটারে আনচেলত্তির সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘দারুণ কোচ এবং অসাধারণ মানুষ। আশা করছি, আগামী মওসুমও দু’জন একসঙ্গে কাজ করবো।’ রোনালদোর এ প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তব হয়নি। আনচেলত্তিকে বরখাস্ত শরে রিয়াল। এতে মনক্ষুণœ হয় রোনালদোর। নতুন কোচ হিসেবে রিয়াল নিয়োগ দেয় রাফাযেল বেনিতেজকে। বেনিতেজের সঙ্গে শুরুতেই রোনালদোর ঝামেলা হয় বলে খবর বেরোয়। বেনিতেজের অনুশীলন পদ্ধতি পছন্দ না হওয়ায় একবার ক্যাম্প ছেড়ে যান বলেও খবর বেরোয়। এছাড়া দায়িত্ব নিয়ে রিয়ালকে বেনিতেজ অনেক রক্ষণাত্মক খেলাচ্ছেন বলে মনে করছেন অনেকে। এছাড়া আগে রিয়ালের আক্রমণভাগ সাজানো হতো ক্রিস্টিয়ানো রোনালদোকে সামনে রেখে। কিন্তু বেনিতেজ আক্রমণ বিকেন্দ্রীকরণ করে ফেলেছেন। এতে রোনালদোর গোল পেতে বেশি কষ্ট করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোনালাদোর সাম্প্রতিক মন্তব্যও বেশ কৌতুহলী। রোনালদোকে দলে ভেড়ানোর তালিকায় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোনালদো ক্যারিয়ার শেষটা ইংল্যান্ডের কোনো ক্লাবে করবেন বলে আগেই ইঙ্গিতে বুঝিয়েছেন। এছাড়া সম্প্রতি ম্যানইউর প্রশংসাও তিনি করছেন অহরহ। অন্যদিকে পিএসজির মালিক নাসের আল খেলাইফি রোনালদোর পাঁড় ভক্ত। যে কোনো মূল্যে রোনালদোকে দলে ভেড়ানোর ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল সর্বশেষ ম্যাচে খেলেছে পিএসজির বিপক্ষে। ওই ম্যাচ শেষে পিএসজির কোচ লরেন্ত ব্লাঙ্কের সঙ্গে রোনালদোর কানেকানে কথা নিয়েও অনেকে সন্দেহ করছেন। এছাড়া সেদিনই পিএসজির মালিক নাসের আল খেলাইফি রোনালদোর প্রতি নিজের মুগ্ধতার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *