badhan_swadeshসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সম্প্রতি কন্ঠশিল্পী রফসিন ইসলাম বাঁধন তার মেডিকেল জীবনের সমাপ্তি করে  ডাক্তার হিসেবে  মানব সেবায় নিয়োজিত করেছে। গত বছরে তার প্রথম একক এলবাম ‘জোসনা ঝরে’ এর প্রকাশনা উৎসব হয়। তারপর মেডিকেল এর পড়াশুনার পাশাপাশি তার প্রিয় গান চালিয়ে চান। তার একক এলবামের একটা দুপুর গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। যা শ্রোতা ও দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছে। সম্প্রতি তরুন কন্ঠশিল্পী বাঁধন পৃথ্বী রাজ এর কথা, সুর ও সঙ্গীত আয়োজনে ’এ মন কত স্বপ্ন দেখায়’ গানটি গেয়েছেন। গানটির সম্পূর্ন কার্যক্রম শেষ এখন শুধু অন এয়ার এ যাবার অপেক্ষায়। স্বদেশ নিউজ২৪.কমকে কন্ঠশিল্পী ডা. বাঁধন বলেন- ’এ মন কত স্বপ্ন দেখে’ গানটির কথা ও সুর আমার কাছে খুব ভাল লেগেছে। পৃথ্বী রাজ ভাইয়া গানটির সঙ্গীত আয়োজনও খুব যত্ন সহকারে করেছেন। গানটি একটু ব্যতিক্রমধর্মী ও গতানুগতিক গানের চেয়ে এক্টু আলাদা করার চেষ্টা করা হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছেও অনেক ভালো লাগবে। বাকিটা শ্রোতাদের কাছে। তবে শ্রোতাদের কাছে ভালো লাগলেই  আমাদের সবার কষ্ট স্বার্থক হবে। সবাই আমার জন্য দোয়া করবেন সম্প্রতি মহান পেশা ডাক্তার হিসেবে নিজেকে নিয়োজিত করেছি। যাতে মানুষের সেবা করতে পারি। পাশাপাশি বাংলা গানের সাথে থাকতে পারি। স্বদেশ নিউজ২৪,কমকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *