IMG_8272জাতীয় জাদুঘরে শিল্পী ড. মিজানুর রহমান ফকিরের চিত্রকর্ম হস্তান্তর করা হয়েছে। আর এর মধ্য দিয়ে জাতীয় জাদুঘরের সংগ্রহ ভান্ডারে আরো একটি প্রাচ্যকলার চিত্রকর্ম যুক্ত হলো।  ১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরীর কাছে বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট এর সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির জাতীয় জাদুঘরে সংরক্ষণের নিমিত্ত প্রকৃতি-৬ শীর্ষক পেইন্টিং প্রদান করেন। সেসময় পেইন্টিং হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রশিল্পী অধ্যাপক নাসরীন বেগম, চিত্রশিল্পী তাজুল ইসলাম, চিত্রশিল্পী আফরোজা জামিল কংকা, চিত্রশিল্পী লক্ষ্মণ কুমার সূত্রধর, চিত্রশিল্পী আবদুল আজিজ, চিত্রশিল্পী আনজালুর রহমান, চিত্রশিল্পী ইলিয়াস খান। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘এটা সত্য যে, এদেশের আধুনিক শিল্পকলার চর্চার ধারাটি শুরু থেকে পাশ্চাত্য শিল্প চেতনায় গড়ে উঠেছে, অথচ বঙ্গের নিজস্ব শিল্পকলার শিকড় ইতিহাসের অনেক গভীরে প্রোথিত। পশ্চিমা শক্তিশালী শিল্পচর্চার বিপরীতে প্রাচ্যকলার ধারাটি কম সমৃদ্ধ নয়। উপহৃত চিত্রকর্মটি জাদুঘরে সংগ্রহ ভান্ডারকে সমৃদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *