বিপিএলে আসছেন পাকিস্তানি আম্পায়ারও

raza_getty1805বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরে সবচেয়ে গুরুতর অভিযোগটা সম্ভবত আম্পায়ারিং নিয়ে। বেশ কয়েকটি ম্যাচেই আম্পায়ারদের কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন খেলোয়াড় এবং দর্শকরা। এমনকি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জন্য আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করায় এক ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান।  আম্পায়ারিং-এর এহেন বাজে দশার জন্য বেশিরভাগ মানুষই দায়ী করছেন মূলত আন্তর্জাতিক আম্পায়ারদের বদলে স্থানীয় আম্পায়ারদেরকে প্রাধান্য দেয়ার সিদ্ধান্তকেই। আন্তর্জাতিক মানের আম্পায়ার না থাকার দরুণ দলগুলোকে বাজে সিদ্ধান্তের জন্য ভুগতে হচ্ছে বলে দর্শকদের অভিযোগ।  অভিযোগটা যে খুব একটা মিথ্যা নয়, সেটার প্রমাণ পাওয়া যায় একটা ছোট তথ্যে।  এবারের বিপিএল-এ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার আছেন মাত্র চারজন। তাদের মধ্যে তিনজনই বাংলাদেশী- শরফুদোল্লাহ্‌ ইবনে সৈকত, এনামুল হক মণি এবং আনিসুর রহমান।  আর বিপিএলের এবারের আসরের একমাত্র বিদেশী আম্পায়ার ছিলেন শ্রীলংকার র‍্যানমোর মার্টিনেজ।  তবে এবার বিপিএল-৩ পাচ্ছে আরেকজন বিদেশী আম্পায়ারকে। আইসিসি’র ইন্টারন্যশনাল আম্পায়ার প্যানেলের সদস্য, পাকিস্তানের আহসান রাজা আম্পায়ার হিসেবে যোগ দিচ্ছেন বিপিএলে। ৪১ বছর বয়সী আহসান রাজা এই পর্যন্ত ২০টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ২১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। ৬ ডিসেম্বর থেকে বিপিএলের শেষ পর্বের ম্যাচগুলোতে আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে রাজাকে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি