105161_e3সোমবার এফডিসিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট মহলে চাউর হয় যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। আর এ ছবিতে তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ। তবে এসব তথ্য একদমই উড়িয়ে দেননি শাকিব খান। তিনি বলেন, আমার সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু চূড়ান্ত না হলে এ বিষয়ে মুখ খুলতে চাই না। তবে আমার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে কোনো আপত্তি নেই। সবকিছু চূড়ান্ত হলে বড় পরিসরে সব সংবাদ মাধ্যমকে জানানোর ইচ্ছে আছে। জানা যায়, এ ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। দৃশ্য ধারণ শুরু হবে নতুন বছরের শুরুতে। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, যার বিয়ে তার খবর নেই, অন্যদিকে পাড়া প্রতিবেশীর ঘুম নেই বললেই চলে। আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনো কিছু হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাতে চাই। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। সবকিছু চূড়ান্ত হলে এটি হবে বাংলাদেশে শুভশ্রীর দ্বিতীয় ছবি। এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শাকিব ছবিটি করলে প্রথমবারের মতো যৌথ প্রযোজনার খাতায় নাম লেখাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *