২ ছাত্রাবাস বন্ধ ঘোষণা দিল চট্টগ্রামের মহসিন কলেজ!

mohosin clg_swadesh বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের পর সরকারি হাজী মো. মহসিন কলেজে হামলা চালিয়ে কক্ষের গ্লাস ভাঙচুর করা হয়েছে। হামলার পর কলেজ কর্তৃপক্ষ দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে। হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি আজিজুর রহমান। কলেজ কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একাডেমিক কাউন্সিলের বৈঠকে দুটি ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০টার মধ্যে ছাত্রদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি। রাতে মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অঞ্জন নন্দী বলেন, কলেজে এমনিতে শীতকালীন ছুটি চলছে। চট্টগ্রাম কলেজের সংঘর্ষের পর কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মহসিন মুসলিম ছাত্রাবাস ও নতুন হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে চট্টগ্রাম কলেজে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে ছাত্রশিবিরের হামলার ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির