107703_saff-suzuki-cupসাফ ফুটবলে এর আগে বাংলাদেশ এত বড় ব্যবধানে হার ছিলো তিন গোলের। যে দলের বিপক্ষে আগে কখনও হারেনি, সেই আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার ৪-০ গোলের হার দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ। এই হারে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা অনেকটা কঠিন পড়লো মারুফুলের শিষ্যদের। এখন শেষ চারে খেলতে হলে তাদের শনিবার হারাতে হবে মালদ্বীপকে। তারা ইতিমধ্যে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে রয়েছে সুবিধাজনক অবস্থানে।
ত্রিবান্দ্রামের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে সেই ডিফেন্ডারদের ভুলে গোল খাওয়া শুরু করে বাংলাদেশ। যা চলতে থাকে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। ধারাবাহিক ব্যর্থতায় এই ১০ মিনিটেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৩১ মিনিটে হাসান আমিনের কর্ণারে দ্বিতীয় দফা হেডে জালে প্রবেশ করান মাশি সাজগানি। পরের মিনিটে আরও গোল করে আফগানিস্তান। ইয়াসিনের ভুলে আনমার্ক অবস্থায় বল পেয়ে যান ফয়সাল। ঠান্ডা মাথায় গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে কাটিয়ে জালে প্রবেশ করান আফগান অধিনায়ক (২-০)। তখনই নাসিরউদ্দিন চৌধুরীকে উঠিয়ে তপু বর্মনকে মাঠে নামান মারুফুল। আস্তে আস্তে নিজেদের গুছিয়ে ম্যাচের ৪০ মিনিটে দারুন এক আক্রমন শানায় মামুনুল বাহিনী। জাহিদ, হেমন্তের কল্যানে প্রাপ্তওই সুযোগ হাতছাড়া করেন সোহেল রানা। পরের মিনিটে কাউট্যার এট্যাক আরও এক গোল হজম করে মারুফুল হকের শিষ্যরা (৩-০)। তপু, ইয়াসিনের ভুলে গোলটি করেন যুবায়ের আমিরি। ৬৯ মিনিটে চতুর্থ গোল করে সাফে বাংলাদেশকে বড় লজ্জায় ফেলেন কাবিবার আমিন।
গোলরক্ষক: শহিদুল আলম সোহেল
ডিফেন্ডার: ইয়ামিন মুন্না, নাসিরউদ্দিন চৌধুরী (তপু বর্মন), ইয়াসিন খান, নাসিরুল ইসলাম
মিডফিল্ডার: মোনায়েম খান রাজু, মামুনুল ইসলা, সোহেল রানা (জুয়েল রানা), জাহিদ হোসেন (জামাল ভুইয়া), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *