110345_orjitবাংলাদেশের সংগীতপ্রিয়দের কাছে ভারতের অরিজিৎ সিং বেশ জনপ্রিয়। বাংলাদেশে মঞ্চানুষ্ঠানে গানও গেয়েছেন এ তারকা। তবে এবার প্রথম বাংলাদেশের ছবিতে প্লেব্যাকে কণ্ঠ দিচ্ছেন তিনি। দিপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে দুটি সংগীতে সুর দিয়েছেন ‘শুধু তোমারই জন্য’ ছবির জনপ্রিয় সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। তারই সুরে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় একটি গানে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ। ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অনিন্দ্য এ প্রথম বাংলাদেশের কোনও ছবির জন্য গান লিখেছেন। এটি অবশ্য একটি রোমান্টিক গান। আর এ ব্যাপারে অনিন্দ্য খুবই উচ্ছ্বসিত। একইভাবে উচ্ছ্বসিত সংগীতের সুরকার অরিন্দমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *