112186_salmanভারতীয় টিভিপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৯’-এর গ্র্যান্ড ফিনালে আজ। বলিউড সুপারস্টার সালমান খানের এ শোর কে হচ্ছেন বিজয়ী তা জানা যাবে আজই। সব মিলিয়ে শেষ দিনে থাকছে টানটান উত্তেজনা। সে সঙ্গে  চমক হিসেবে উপস্থিত থাকবেন কাটরিনা কাইফ। কোনো বিশেষ পারফরম করার জন্য থাকছেন না এ নায়িকা। কাটরিনা তার অভিনীত ‘ফিতুর’ ছবিটির প্রমোশনে হাজির হবেন সালমানের এ শোতে। পাশাপাশি ছবির নায়ক আদিত্য রায় কাপুরও থাকবেন বলে জানা গেছে। এদিকে  শেষ দিনের চমক হিসেবে  আরও বিশেষ একটা ঘটনা ঘটবে। সালমান খান সম্প্রতি কাটরিনা ও রণবীর কাপুরের সম্পর্ক ভাঙনের কথাও ওঠাবেন আজকের শোতে। এমনই এক তথ্য নিশ্চিত করে জানিয়েছে বলিউড লাইফ। রণবীরের সঙ্গে কাটরিনার সম্পর্ক ভাঙনের নানান দিক নিয়ে কথা বলবেন সালমান। শুধু তাই নয় কেন, কি হয়েছিল তাদের মধ্যে সেসব কথাও জানা যাবে ‘বিগ বস ৯’-এর এ সমাপনী দিনে।  এদিকে গত অক্টোবর থেকে চলে আসা  এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে আছেন শুধু চার জন। এরা হলেন রোশেলে রাও, মান্দানা কারিমি, প্রিন্স নারুলা ও ঋষভ সিনহা। তাদের মধ্যেই একজন হবেন বিগ বস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *