৩রা এপ্রিল থেকে শুরু এইচএসসি পরীক্ষা

678_Untitled-1আগামী ৩রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৬ সালের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও কারিগরি বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। সূচী অনুযায়ী, ৩রা এপ্রিল তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৯ই জুন। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ৫০ মিনিট এমসিকিউ পরীক্ষার পর ১০ মিনিট বিরতি দিয়ে রচনামূলক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন আটটি সাধারণ বোর্ড ও কারিগরিতে বাংলা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১১ই জুন থেকে শুরু হয়ে ২০ই জুনের মধ্যে শেষ হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি