বাল্যবিয়ের দায়ে হরিণাকুণ্ডুতে বরের কারাদণ্ড !

বাল্যবিয়ে করার দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বর মতিউর রহমানকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা পারভীন এ আদেশ দেন। মতিউর রহমানের বাড়ি চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের চান মিয়ার ছেলে। কনে শ্রাবন্তী খাতুন (১৪) সাধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ইউএনও মুনিরা পারভীন জানান, দুপুরে হরিণাকুণ্ডু […]
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে প্লেট ফাইনালে আফগানিস্তান !

নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। প্রায় একপেশে লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে আইসিসির সহযোগী দেশটি। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে টস জিতে ব্যাট করতে নেমে আফগান বোলারদের কাছে রীতিমত নাকানি চুবানি খেয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৪৪ ওভার ৫ বলে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায়। দলের […]
এরশাদের রাডার দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩রা মার্চ
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ৩রা মার্চ ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এরশাদের পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম। গত ২০১৪ সালের ১১ই জুন মামলার যুক্তিতর্ক শুনানিতে […]
৩রা এপ্রিল থেকে শুরু এইচএসসি পরীক্ষা

আগামী ৩রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৬ সালের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও কারিগরি বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। সূচী অনুযায়ী, ৩রা এপ্রিল তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৯ই জুন। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা […]
একসঙ্গে দুই…

একই লোকেশনে টানা একই নির্মাতা ও শিল্পী নিয়ে নাটক নির্মাণ হতে কমই দেখা যায়। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। নাট্যনির্মাতা ফয়সাল খান রিপন জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও মৌসুমী হামিদকে নিয়ে গেছেন সেখানে। তাদের নিয়ে নির্মাণ করলেন টানা দুটি নাটক। গত ২৯শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত নাটক দুটির নির্মাণকাজ হয়েছে ময়মনসিংহ কৃষি […]
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বর্ণা

গত বছর রোমানা স্বর্ণা ‘রানআউট’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান। এবার তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। নাম ‘দ্বিতীয় লিঙ্গ’। এটি পরিচালনা করেছেন অবিরুদ্ধ রাসেল। এখানে তার চরিত্রের নাম আকলিমা। এ প্রসঙ্গে রোমানা স্বর্ণা বলেন, এ চরিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানে একজন গণিকার চরিত্রে অভিনয় করেছি। কাহিনীতে দেখা যাবে, বাসর রাতে ডাকাতদল আমার […]
প্রথমবারের মতো চুম্বন দৃশ্যে সোনাক্ষি

বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন একাধিক ছবির কাজ নিয়ে। বিশেষ করে জন আব্রাহামের সঙ্গে ‘ফোর্স-২’ ছবির শুটিং তিনি করছেন টানা এক মাস ধরে। অ্যাকশন-রোমান্টিকনির্ভর এ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বছর শেষে। এদিকে অপূর্ব লাখিয়া পরিচালিত নতুন একটি ছবিতেও তিনি অভিনয় করতে যাচ্ছেন। এ ছবিতে তাকে দেখা যাবে ভারতের ডন […]
প্লেট পর্বের ফাইনালে জিম্বাবুয়ে-আফগানিস্তান

আগেরদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপে প্লেট পর্বের ফাইনালে ওঠে জিম্বাবুয়ে। আর আজ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হলো আফগানিস্তান। প্লেট পর্বের ফাইনালে উঠতে আজ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে আফগানিস্তান। যুব বিশ্বকাপের নবম স্থান নির্ধারনের জন্য প্লেট পর্বের ফাইনালে জিম্বাবুয়ে ও আফগানিস্তান মুখোমুখি হবে শুক্রবার। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস […]
ফাইনালে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের ফাইনালে উঠলো ভারত। বাংলাদেশে চলমান টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে তিনবারের চ্যাম্পিয়নরা এই যোগ্যতা অর্জন করেছে। ১৪ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে বৃহস্পতিবার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজকের সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটে […]
ফাঁসির আগে শেষ ইচ্ছা: আমাকে মদিনায় দাফন করো

ফাঁসি কার্যকরের পর আমাকে পবিত্র মদিনায় দাফন করো। ইরাকে রোববার ফাঁসি কার্যকর করা হয় আবদুল্লাহ আজম আল কাহতানির। তিনি এর আগে শেষ ইচ্ছার কথা প্রকাশ করতে গিয়ে বলেন- আমাকে মদিনায় দাফন করো। আমার স্ত্রীর দেখাশোনা করো। একটি ব্যাংকে কিছু ঋণ আছে তা পরিশোধ করো। জেলে আরেক কয়েদির কাছ থেকে ঋণ করেছি ৮০০ ডলার। দয়া করে […]
জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ; নিহত কমপক্ষে আট জন

জার্মানির ব্যাভারিয়া প্রদেশে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে আট জন, আহত হয়েছেন শতাধিক। আজ স্থানীয় সময় সকাল ছয়টা ৪৮ মিনিটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরই উদ্ধার তৎপরতা শুরু করে জার্মান পুলিশ। এ খবর জানিয়েছে বিবিসি ও সিএনএন। খবরে বলা হয়, ব্যাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখের শহরের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর ব্যাড […]
দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর কাছে অর্থ দাবি

আবার বিয়ে করবেন। সেই বিয়ের খরচের জন্য প্রথম স্ত্রীর কাছে টাকা দাবি করেছেন এক স্বামী। এতে বিরক্ত হয়ে তালাক চেয়েছেন ওই স্ত্রী। শুধু কি বিয়ের খরচ? যেকোন খরচ মেটাতে স্ত্রীর কাছে অর্থ দাবি করেন ওই স্বামী। এ ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, দু’ বছর আগে বিয়ে হয় […]
আবারও বোলিংয়ে নতুন অস্ত্র আনছেন কাটার মুস্তাফিজ !

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দেন কাটার বয় মুস্তাফিজ। মুস্তাফিজের ঘূনিতে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফেরেন ধোনি বাহিনী। এরপর ক্রিকেটবিশ্বে ব্যাপক সাড়া ফেলে দেন বাংলাদেশি এ বাঁহাতি পেসার। ভারতের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক হওয়া পর ৯টি ওয়ানডে খেলে এ পর্যন্ত ২৬ উইকেট […]