
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে দি হোমিও হল ঔষধের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিজের তৈরি করা বিভিন্ন প্রকার ঔষধ বিক্রির দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দি হোমিও হলের স্বত্তাধিকারী ডাঃ আল মামুন এনায়েতপুর থানার খামারগ্রাম মহল্লার দি হোমিও ডাঃ আব্দুল আওয়ালের ছেলে।
তারা দীর্ঘদিন যাবত নিজ বাসায় বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ঔষধ তৈরি করা সহ ভেজাল ঔষধের ব্যবসা করে আসছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান।
