3314_karinaবলিউডে এ মুহূর্তে সবচেয়ে সুখী দম্পতি যদি ধরা হয় তাহলে সবার আগে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের নাম উঠে আসবে। বিয়ের পর থেকে এ যাবৎ তাদের সংসারে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন ধরেই হঠাৎ নবাবের মন খারাপ। অনেকটা বিরক্তও সাইফ। আর সেটা স্ত্রী বেবোর ওপরই। এর অবশ্য কারণও রয়েছে। সমপ্রতি কারিনা তার নতুন ছবি ‘কি অ্যান্ড কা’র শুটিং শেষ করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এতে কারিনার বিপরীতে নায়ক হিসেবে আছেন অর্জুন কাপুর। এখানেই ঝামেলাটা বেঁধেছে। ছবির শুটিং শেষ হওয়ার পর থেকে অনেকটাই এলোমেলো চলাফেরা করছেন কারিনা। অর্জুনের সঙ্গে মেলামেশাটাও প্রয়োজনের চেয়ে বেশি করছেন। শুধু তাই নয়, গভীর রাতে নবাব বধূকে ফোন দিচ্ছেন। সাইফ যখন কারিনাকে নিয়ে রাতে একান্তে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই মুঠোফোনে অর্জুনের কল। এটা দেখে স্ত্রীর ওপর বেশ ক্ষোভ ঝাড়লেন নবাব। ছবির কাজে দিনেদুপুরে কল আসতেই পারে। তাই বলে গভীর  রাতে। বিষয়টি নিয়ে বেবোকে সন্দেহ করা শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। এদিকে আগামী ১লা এপ্রিল মুক্তির লক্ষ্যে নির্মিত ছবি ‘কি অ্যান্ড কা’তে অর্জুনকে চুমু খেয়ে স্বামী সাইফের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কারিনা। শুরুর দিকে সাইফের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কারিনা নায়ককে চুমু খেয়েছেন বলে জানা গেলেও পরে বিষয়টি উল্টো হয়ে যায়। নবাব নাকি জানেনই না। এসব খবরেই বলিউডের ভেতর-বাইরে চলছে নানান আলোচনা-সমালোচনা। সবার ধারণা সাইফ-কারিনার সংসারে ভাঙনের সুর বাজছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *