sunny-taskin20160320185236হঠাৎ করেই বাংলাদেশ শিবিরে নেমে এসেছিল হতাশার ছায়া। বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।  এই দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞায় হতাশ হয়ে পড়েছে গোটা জাতি। তাসকিন ও সানিকে নিষিদ্ধ করায় মুষড়ে পড়েছে তাদের পরিবারও। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় তাসকিনের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।  তাসকিনের বাবা বলে, ‘আল্লাহর উপরে ভরসা আছে, বিসিবি কিছু করবে আশা করি। সব ঠিক হয়ে যাবে।’ হতাশা নিয়ে সানির মা বলেন, ‘যে ছেলে দুইদিন আগে ঠিকঠাক বল করলো, দুইদিনের মধ্যে সে কিভাবে অবৈধ হয়!’ তাসকিন ও সানি দুজনের পরিবারই তাকিয়ে আছেন ন্যায় বিচারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *