masum-anika-saimur copyচলতি প্রজন্মের সম্ভাবনাময়ী শিল্পী তাসনিম তামান্না আনিকার জন্ম চট্টগ্রামে। বাবা মইনুদ্দিন আহমেদের হাত ধরে গানের জগতে প্রবেশ তার। এরপর চট্টগ্রাম থেকে পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় নাম  লেখান আনিকা। ফলাফলে ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’-এর সেরা ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এরপর থেকে স্টেজে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন এ শিল্পী। তবে এবার আনিকা তার নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’। ৫ই এপ্রিল ভিডিওটি প্রকাশ করবেন তিনি। এ প্রসঙ্গে আনিকা মানবজমিনকে বলেন, বাবার মাধ্যমেই গানের সঙ্গে আমার প্রেম।  কোনো আয়োজন করে গান শেখা হয়নি। মঞ্চে অসংখ্য অনুষ্ঠানে গান করার পাশাপাশি উপস্থাপনাও করা হয়। নতুন এ গানটি মেলোডিয়াস একটি ট্র্যাক। গানটির কথা লিখেছেন ইফতেখার সুজন। এ গানটির জন্য মৌসুমী হামিদ, ক্রিকেটার সানিসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। মনজু আহমেদ গানটির ভিডিও নির্মাণ করেছেন। ‘ইচ্ছেরা উড়ে যায়’ শিরোনামের এ গানটি ফিচারিং করেছেন মীর মাসুম। আশা করছি গানটি  শ্রোতাদের ভালো লাগবে। প্রসঙ্গত, নিয়মিত স্টেজ আর টিভি লাইভের পাশাপাশি বর্তমানে আনিকা  বেশ কিছু গানের কাজ শুরু করেছেন। এছাড়া, এরই মধ্যে ‘পাওয়ার প্রজেক্ট’ অ্যালবামে প্রকাশ পায় তার গাওয়া একটি গান। এবার আনিকা তার সব সংগীত ভক্তদের জন্য ‘ইচ্ছেরা উড়ে যায়’ গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *