ফেসবুক বিভ্রাটের শিকার ৫ লাখের বেশি ব্যবহারকারী
হঠাৎ উধাও ফেসবুক। বিভ্রাটের শিকার প্রায় ৫ লাখের বেশি ব্যবহারকারী। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন তারা। মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত…
