২০১৫ সালে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শুরু
ঢাকা: আগামী বছর (২০১৫) থেকে মাধ্যমিকে এমপিওভুক্তির কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশনে অর্থবিল পাসের সময় তিনি এ কথা জানান। এর আগে ৫ জুন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে বিরোধিতা করেন। পরে সংসদ সদস্যদের তীব্র বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত নেন তিনি। অর্থমন্ত্রী […]
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি
ঢাকা: ঢাকার কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের দরিদ্র ও মেধাবী ২৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি বাবদ ১৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা তুলে দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও বিশেষ অতিথি ব্যাংকের পরিচালক […]
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি
ঢাকা: ঢাকার কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের দরিদ্র ও মেধাবী ২৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি বাবদ ১৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা তুলে দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও বিশেষ অতিথি ব্যাংকের পরিচালক […]
জন্মদিনেই বাবা হলেন অপূর্ব
চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনেই (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো। ২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ। পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। […]
খুলনায় জেলা পর্যায়ের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
খুলনা: খুলনা বিভাগীয় যাদুঘর মিলনায়তনে জেলা পর্যায়ের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিস মাহমুদ।খুলনা শিশু একাডেমি আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিশুদের প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা একান্ত প্রয়োজন। এ চর্চার মাধ্যমে শিশুদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়, যা দেশ ও জাতির জন্য সুফল বয়ে […]
সাড়া ফেলেছে তিশমার কণ্ঠে ‘লা লা লা’
ব্রাজিলে ২৮ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব। এদিনই বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল উদ্যোগে প্রকাশ হলো তিশমার কণ্ঠে ‘লা লা লা’ (বাংলাদেশ সংস্করণ)। ২৮ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। এরই মধ্যে ইউটিউবে তিশমার গাওয়া গান ও এর ভিডিও দারুণ সাড়া ফেলেছে। ফেসবুকে পেজে একাধিক দর্শক বলেন, ‘চমৎকার গান। ধন্যবাদ […]
টি-টোয়েন্টির স্ট্যাটাস পেলো নেপাল-নেদারল্যান্ড
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নজর পড়েছে নেপাল ও নেদারল্যান্ডের উপর। খারাপ নজর না, নেক নজর। টি-টোয়েন্টি মর্যাদা পেলো নেপাল-নেদারল্যান্ড। আইসিসির মেগা ইভেন্ট ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করায় আইসিসির নজরে পড়ে নেপাল ও নেদারল্যান্ড। তাই মেলবোর্নে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় এই দু’দেশকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়া হয়। নেপাল ও নেদারল্যান্ডা ছাড়া অন্য ছয় দেশ আফগানিস্তান, হংকং, […]
আগামী ১০ জুলাই জাতীয় মূসক দিবস!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আগামী ১০ জুলাই জাতীয় মূসক দিবস এবং ১০-১৬ জুলাই জাতীয় মূসক সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে মূসক দিবস ও মূসক সপ্তাহ, ২০১৪ উদযাপন উপলক্ষ্যে ও দপ্তরের কমিশনারকে আহ্বায়ক ও অতিরিক্ত কমিশনারকে সদস্য-সচিব করে সূত্রোক্ত ১ ও ২ নং পত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মূল কমিটি গঠন […]
সিলেটে জিল্লুর খুনীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সিলেট: ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুরের খুনীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। একই সঙ্গে তিনদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।শুক্রবার রাতে হত্যাকাণ্ডের প্রতিবাদে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বের হওয়া বিক্ষোভ পরবর্তী সমাবেশে হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম ও কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার শোক র্যালি, […]
জিল্লুর প্রথম জানাজা শনিবার বাদ জোহর
সিলেট: ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুর প্রথম জানাজা নামাজ শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ নিয়ে যাওয়া হবে ছাতকের গ্রামের বাড়িতে। ওইদিন বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। এ তথ্য জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি […]
ওসমান পরিবারকে মুছে ফেলা যাবে না
ঢাকা: খবর প্রকাশে নিরপেক্ষ অবস্থান না নিলে পত্রপত্রিকাগুলো আর তাদের খবর প্রকাশের নীতিতে থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে কিছু গণমাধ্যম পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এমন অভিযোগ এনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন। শুক্রবার সোহরাওর্য়াদী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি […]
রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রায়পুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। রায়পুর ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি ছিলেন ছাত্রলীগ নেতা রাজিন।
গুচ্ছগ্রামে প্রশিক্ষণ ও ঋণ প্রদানে দুর্নীতি নেই
ঢাকা: গুচ্ছগ্রামে প্রশিক্ষণ প্রদান ও ঋণ বিতরণ কার্যক্রমে কোনো দুর্নীতি হচ্ছে না বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। শনিবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ভূমি মন্ত্রণালয়ের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ‘গুচ্ছগ্রামে প্রশিক্ষণ ও ঋণ প্রদান কার্যক্রম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।তিনি বলেন, গৃহহীনদের ঋণ […]
আ’লীগ নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করে
ঢাকা: আওয়ামী লীগ নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ্।শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যান পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের গণবিরোধী আচরণে বিরোধী দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন […]
ছাত্রদল নেতা জিল্লুরের জানাযা সম্পন্ন
সিলেট: দলীয় ক্যাডারদের হামলায় নিহত ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুর প্রথম জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে তার জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাযায় মহানগর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। জানাযা শেষে নিহতের মরদেহ গ্রামের ছাতক উপজেলার পালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে […]