তিস্তার পানি নীলফামারীতে বিপদসীমার ওপরে

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এতে করে ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের তিস্তাবেষ্টিত প্রায় ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি […]

পদ্মা সেতু কারও নামে হবে না: যোগাযোগমন্ত্রী ওবায়দুল

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে। বিশেষ কোনো ব্যক্তির নামে হবে না। আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন […]

বিএনএ’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষনা

বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স-বিএনএ’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। ৩০ শে জুন ২০১৪ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনএর চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা এ কমিটির ঘোষনা দেন এবং বিএনএ’র মহাসচিব কমান্ডার এম শহিদুর রহমান, পিএসসি, (নেভী), (অবঃ) ও দপ্তর সম্পাদক জনাব মোঃ আক্কাস আলী খান কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি জাতীয় সংবাদ মাধ্যমে […]

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টাকায় মেলে সার্টিফিকেট:টিআইবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর রিপোর্টে। সংস্থাটির পর্যবেক্ষন প্রতিবেদনে বলা হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে ৫০ হাজার থেকে তিন লাখ টাকায় মিলছে সার্টিফিকেট। বিশ্ববিদ্যালয় স্থাপন, ও নিয়োগ প্রক্রিয়ায় পদে পদে অনিয়ম হচ্ছে। ঘুষ লেনদেন হচ্ছে। মন্ত্রণালয় ও ইউজিসির কিছু কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ার সঙ্গে […]

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

 আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-বগুড়া মহাসড়কের কাটাখালী ব্রীজ এলাকায় গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি সিএনজি অটো রিক্সাকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মাকছুদা(৩০) ও তার মেয়ে সুমাইয়া (৩) ঘটনাস্থলেই নিহত এবং সিএনজি চালক আহত হয়। নিহত মাকছুদা উপজেলার দরবস্ত ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ […]

মিনতি’র বন্দিদশা থেকে মুক্তি মিলেছে

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ স্থানীয় সাংবাদিকদের কাছে খবর পেয়ে গাইবান্ধার বোনারপাড়া থেকে পায়ে বেড়ি দেওয়া অবস্থায় মিনতি রানী (২২) নামের এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আট বছর ধরে পায়ে বেড়ি দিয়ে ওই মেয়েকে বেঁধে রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর গতকাল রবিবার মিনতিকে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধারের পর বেরি খুলে গাইবান্ধা আধুনিক […]

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

 শামসুল আলম ঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর গ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্র মহসিন (২২) রামপুর গ্রামে মহর উদ্দিনের পুত্র। জানা যায়, গতকাল রবিবার সকাল ১১টার দিকে বাড়ীর সুপারি গাছ কাটতে গেলে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ঐ সময় মহসিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের […]

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সশস্ত্র হামলা প্রধান আসামী আঃ রহমান গ্রেফতার

শামসুল আলম ঃ কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামে মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঞা ও তার পরিবারের লোকজনের উপর সশস্ত্র হামলার ঘটনায় শনিবার বিকেলে মামলার প্রধান আসামী আঃ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আঃ রহমান একই গ্রামের রাজকার হিরু ভূঞার পুত্র। জানা গেছে, গত ১১ জুন দুপুরে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় […]

কিশোরগঞ্জে ফটিককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ॥ ৫ জনের যাবজ্জীবন

শামসুল আলম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ওয়েজ উদ্দিন উরফে ফটিককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার কিশোরগঞ্জ ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে ওয়েজ উদ্দিন উরফে ফটিককে বিগত ২০০৮ সনের ১লা অক্টোবর […]

সোমবার থেকে রোজা শুরু

শনিবার বাংলাদেশের কোথাও ১৪৩৫ সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। রমজান শুরু হবে সোমবার। শনিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখো কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। রোববার দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খেয়ে বাংলাদেশের মানুষ রোজা রাখবেন সোমবার। […]

না ফেরার দেশে চলে গেলেন প্রবীণতম কবি আবুল হোসেন

শতবর্ষের কাছাকাছি গিয়েও শতবর্ষী হলেন না তিনি। আজ রোববার রাতে ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণতম কবি আবুল হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। আজ রাতে শ্বাসকষ্ট শুরু হলে স্বজনেরা তাঁকে রাত পৌনে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকেরা মৃত […]

যে পাঁচ ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার প্রযোজ্য নয়

বর্তমান সময়ে অর্থনৈতিক লেনদেনে ক্ষেত্রে ‘ক্রেডিট কার্ড’ খুবই প্রচলিত একটি মাধ্যম। ক্রেডিট কার্ডের ব্যবহার যেমনি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর উপকার করে, তেমনি অনেক সময় ব্যবহারকারীকে বিপদেও ফেলে দিতে পারে।তাই বিপদে পড়ার আগেই জেনে নেওয়া উচিত কোন কোন ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শে ক্রেডিট কার্ড ব্যবহার এড়িয়ে চলার পাঁচটি ক্ষেত্র উপস্থাপন করছে […]

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যেই শুরু রমজান

রমজান মাসের শুরুতেই চড়া দামে সবজি সহ অন্যান্য নিত্যপণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। রমজান মাস উপলক্ষে নানা প্রস্তুতি থাকা সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুচরা দোকানিদের দাবি বেশি দামে কাঁচাপণ্য কিনতে হচ্ছে তাদের। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের দাবি পণ্যের সরবরাহের ওপর নির্ভর করেই তারা দাম নির্ধারণ করেন। রোববার রাজধানীর মহাখালী, মিরপুরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা, বিক্রেতা […]

মঙ্গলবার সকল ব্যাংকের লেনদেন বন্ধ

‘ব্যাংক হলিডে’ হওয়ায় মঙ্গলবার ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।  তবে বুধবার থেকে আগের নিয়মেই সকল ব্যাংকে লেনদেন হবে বলে জানা যায়। ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। […]

রমজানে খালেদা জিয়ার ইফতার পার্টি

রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। রমজানে কূটনীতিক, পেশাজীবী ও সাংবাদিকদের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন। একইসঙ্গে দুস্থ-এতিমদের সঙ্গে ইফতার করবেন তিনি। নিজের ইফতার আয়োজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ইফতার পার্টিতেও যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন।বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া উইং সূত্র বাংলানিউজকে জানিয়েছে, রমজানের প্রথম দিন রোববার ইস্কাটনের লেডিস ক্লাবে আলেম-ওলামা […]