নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই ক্রিস গেইল
তিন টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের সঙ্গে ডমিনিকায় দু’টি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়রা। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ও সিংহ মানব ক্রিস গেইলকে দু’ টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখা হয়েছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো চোটের কারণে থাকতে মূল একাদশে থাকতে পারছেন না। টি-টোয়েন্টি ম্যাচ দু’টি ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে। অলরাউন্ডার কাইরন পোলার্ড হাঁটুর […]
শ্যুটিং করে খেলোয়াড়রা ফর্ম হারাচ্ছে: কামাল
খেলা মানে হার-জিত থাকবে। সেটা যে খেলাই হোক না কেন। আর ক্রিকেটতো বলা হয় সম্পূর্ণ অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তার খেলায় যখন বাংলাদেশ ভালো করে তখন খুশির জোয়াড় বয়ে যায় বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। আর যদি খারাপ খেলে তার উল্টো রূপ দেখা যায়।বাংলাদেশের ক্রিকেটাররা তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। এর কারণ বিশ্লেষণ […]
দেশ নয়, কাজ করবো আইসিসির জন্য- আ হ ম মোস্তাফা কামাল
ক্রিকেট অঙ্গনে নিজের মর্যাদা উন্নিত রাখার সঙ্গে সঙ্গে দেশের আত্মসম্মান বৃদ্ধি করে বাংলাদেশে ফিরলেন আ হ ম মোস্তাফা কামাল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর সোমবার দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি।বর্তমান আইসিসির সভাপতি মোস্তাফা কামাল নতুন দায়িত্ব পেয়ে গর্বিত ও […]
এবার ফেসবুকে শামীম ওসমানকে ফাঁসিতে ঝোলানোর দাবি
শামীম ওসমানের মতো লোককে রাজনীতি থেকে চিরতরে বহিষ্কার করা উচিত বলে মনে করছে জনতা। এমনকি তাকে ধরে ফাঁসিতে ঝোলানোর দাবিও উঠেছে। এমন আরো অনেক দাবি ও মন্তব্য এসেছে বাংলানিউজের ফেসবুক ফ্যানদের তরফ থেকে। সাংবাদিকদের নিয়ে কদর্য মন্তব্য করায় সোমবার শামীম ওসমানকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বিবৃতি দেয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। কোথাও কোথাও কর্মসূচিও ঘোষণা করা হয়। আর […]
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুলতানা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে মোহনগঞ্জের কাজিহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুলতানা জেলার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের আবদুল আজিজের মেয়ে।আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, বিকেলে মোহনগঞ্জ থেকে ২৬৪নং ডাউন ট্রেনটি নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেন লাইন পার হওয়ার সময় […]
মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য সুলতানুল কবিরের মৃত্যুতে সিজেএফডি’র শোক
মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সুলতানুল কবির চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ চট্টগ্রাম সাংবাদিক ফোরাম (সিজেএফডি)। সোমবার বিকালে ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়। শোক বার্তায় বলা হয়- সুলতানুল কবির চৌধুরী দেশের মানুষের জন্য ছিলেন এক নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি […]
সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতারা
ফরিদপুরে সালথা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতারা। আহত সাংবাদিক এমকিউ হুসাইন বুলবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক বাঙালি খবর পত্রিকার স্টাফ রিপোর্টার এমকিউ হুসাইন বুলবুলকে যুবলীগ নেতা খায়ের শেখ মুঠোফোন করে সালথা উপজেলা পরিষদের সামনে আসতে বলেন।বুলবুল […]
শামীম ওসমানের ‘শব্দ’ ভালো লাগেনি: সুরঞ্জিত
সাংবাদিকদের নিয়ে করা সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের মন্তব্য সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সম্প্রতি একজন রাজনীতিবিদ সাংবাদিকদের নিয়ে কথা বলেছেন। তিনি যে শব্দ ব্যবহার করেছেন, তা আমার ভালো লাগেনি।’ আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। ২৬ জুন নারায়ণগঞ্জ ক্লাবে সাংবাদিকদের […]
চকবাজারে ম্যাজিস্ট্রেট
খাবারের মান পরীক্ষায় আজ সোমবার রমজানের প্রথম দিন থেকেই সার্বক্ষণিক তদারকিতে নেমেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রমজানজুড়ে এবার এই নজরদারি অব্যাহত থাকছে। বাসি খাবার যেন বিক্রি করা না হয়, সে জন্য আজ সব দোকানিকে সতর্ক করা হয়েছে। চক বাজার এলাকায় পরিদর্শনে এসে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেলুল কাদের প্রথম […]
ভক্তদের সঙ্গে ন্যান্সির ইফতার
শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আর এই মাসেই ভক্তদের সঙ্গে ইফতার করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে নতুন একটি অফিসিয়াল ফ্যান পেইজ চালু করেছেন ন্যান্সি। পেইজ চালু করার পরপরই ন্যান্সি ঘোষণা দেন যে, রমজান মাসে চারজন ভক্তের সঙ্গে তিনি ইফতার করবেন। এই চারজন ভক্ত নির্বাচন করা হবে তার নতুন […]
কোয়াটার ফাইনালে নেদারল্যান্ড ও কোস্টারিকা
বিশ্বকাপে নকআউট ম্যাচে শেষ মুহূর্তে ৯৪ মিনিটের সময় পেনাল্টি শট থেকে গোল দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন থামিয়ে দেন নেদারল্যান্ডসের জন হানটালার। প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৭ মিনিটের সময় মেক্সিকোর ডস স্যান্টোস গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর ৮৭ মিনিটের সময় নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার গোল করে দলকে সমতায় আনতে সক্ষম হয়। খেলা শেষ হওয়ার সাথে সাথে খেলোয়াড় […]
খালেদা প্রটোকল ভেঙ্গে সুষমার সঙ্গে সাক্ষাত করেছেন – ড. হাছান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রটোকল ভেঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী এভাবে আরেক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে […]
গার্মেন্টসে নিরাপত্তাহীন ৩০ ভাগ নারী শ্রমিক
গার্মেন্টস কারখানায় কাজ করতে গিয়ে ৩০ ভাগ নারী শ্রমিক নিরাপত্তাহীনতায় ভু্গছেন। নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই তাদের এই শঙ্কা। বাংলাদেশ মহিলা পরিষদ গার্মেন্টস কারখানায় নারী শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে গবেষণা চালিয়েছে। খবর ডয়েচে ভ্যালি। গবেষণায় নারী শ্রমিকদের এমন চিত্র ফুটে উঠেছে। তবে গার্মেন্টস মালিকরা নারী শ্রমিকদের এই শঙ্কার সঙ্গে একমত নন। তারা মনে করেন, গার্মেন্টসে কাজ […]
নারায়ণগঞ্জে সাত খুন :শুনানি শেষে র্যাবের সাবেক ৩ কর্মকর্তা কারাগারে
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় করা মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৩ জনকে আদালতে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার ধার্য তারিখে আসামীদের আদালতে হাজির করা হয়েছিল। আদালত শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তাকে […]
লাইসেন্স ছাড়া ফরমালিন ব্যবহারে যাবজ্জীবন শাস্তি
লাইসেন্স ছাড়া ফরমালিন উৎপাদন, মজুদ, পরিবহণ ও ব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন। গত ৪ […]