সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় লাগেজের […]

ব্রাজিলে বাংলাদেশি যুবক খুন

ব্রাজিলের পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম জাহেদ আহমদ (২৮)। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। জাহেদ বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে। গত ২৮ জুন ব্রাজিলের সাওপাওলা থেকে ৭১১ কিলোমিটার দক্ষিণে প্যারাগুয়ের কাছে পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে তিনি খুন […]

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান কেড়ে নিলো ৩ প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবখালী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- জাহাঙ্গীর হোসেন ও কামাল হোসেন। নিহত অপর ব্যক্তির নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তিনজন ফ্লাইওভারের নিচ দিয়ে রিকশাভ্যানে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা […]

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংবাদিকরা

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-২০১৪’ সংক্রান্ত একটি বিল মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পাস হওয়ায় দেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। বুধবার দেশের শীর্ষ সাংবাদিক সংগঠনগুলোর নেতারা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) […]