আবারো জমজ মোশারফ করিম
আনিমেশ আইচ এর রচনা ও আজাদ কালাম এর পরিচালনায় গত ঈদ এর বিশেষ নাটক ‘জমজ’ এর সিক্যুয়াল “জমজ ২” এর শ্যুটিং শেষ করলেন মোশারফ করিম । এই নাটকে একই সাথে মোশারফ করিমকে পিতা এবং জমজ দুই ভাই এর চরিত্রে দেখা যাবে । বরিশালের ভাষার এই নাটকের এইবারের কাহিনী একটু আলাদা । এবার চালাক মোশারফ করিমকে […]
এনসিসি ব্যাংকের আমানত ১১,০০০ কোটি টাকা
বেসরকারি এনসিসি ব্যাংক লিমিটেড প্রায় ১১ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। বিপরীতে ঋণ বিতরণ করেছে প্রায় ৯ হাজার কোটি টাকা। সমপ্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে চেয়ারম্যান […]
বাসের আগাম টিকিট বিক্রি শুরু
সোমবার ভোর থেকেই যাত্রীরা টিকিটের জন্য রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোয় ভিড় করেন। লাইনে দাঁড়িয়ে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের। ঈদের আগের দিন পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মীরা। রাজধানীর কলেজ গেট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ের কর্মী মো. জামান বলেন, “পর্যাপ্ত […]
বিকাশ দিয়ে মূল্য পরিশোধে ১৫% ক্যাশ ব্যাক
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ গ্রাহকরা রমজান মাসে কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে ১৫ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন। দেশের প্রথম সারির ফ্যাশন প্রতিষ্ঠান আড়ং, ইয়েলো, ক্যাটস আই, ওটু, কে ক্রাফটস, অঞ্জনস এবং মুনসুন রেইন-এ কেনাকাটার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলেই এই অফারটি উপভোগ করা যাবে। ১লা রমজান থেকে শুরু হওয়া এই অফারটি চলবে […]
গাজায় হামলার নিন্দা মন্ত্রিসভায়
গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এ নিয়ে নিন্দা প্রস্তাব পাস করা হয়। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নিন্দা প্রস্তাব পাস হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গাজায় ইসরায়েলের যে হামলা চলছে, তা মানবিকতার চরম লঙ্ঘন। মন্ত্রিসভা এর […]
আর্জেন্টিনার হারে ব্রাজিলিয়ানদের উল্লাস
বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের হারে হতাশ ব্রাজিলিয়ানরা এবার জার্মানির কাছে আর্জেন্টিনার হারে উল্লাস প্রকাশ করলো। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের ব্যাপারটাই এমন। এক দেশ আরেক দেশের অমঙ্গল কামনা করে। এই যেমন জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের পর খোদ ম্যারাডোনা ব্রাজিলের উদ্দেশ্যে গান গাইলেন, ‘হাউ ডাজ ইট ফিল…’ (পরাজয়টা কেমন লাগছে?)! সাধারণ মানুষের কথা না হয় বাদই গেল। তবে […]
‘চট্টগ্রাম বন্দরে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকা অবৈধ লেনদেন’
চট্টগ্রাম বন্দরে নিয়মবহির্ভূতভাবে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকা লেনদেন হয় বলে তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ দুপুরে রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে টিআইবি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজে আমদানি রপ্তানি প্রক্রিয়ায় অটোমেশন-সুশাসনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, […]
জার্মানিতে আনন্দ, আর্জেন্টিনায় সংঘর্ষে আহত ৭০
আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে জার্মানি৷ জার্মানি ভাসছে আনন্দের বন্যায়৷ তবে আর্জেন্টিনায় আনন্দ ম্লান করেছে ব্যাপক বিশৃঙ্খলা৷ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন৷ ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে লিওনেল মেসির দল হেরে গেলেও আর্জেন্টিনার সাধারণ ফুটবল সমর্থকরা তাতে খুশি৷ ১৯৯০-এর পর প্রথমবারের মতো ফাইনালে উঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়াকে সম্মানেরই মনে […]
ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
ময়মনসিংহ শহরে নিজের বাড়িতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী খুন হয়েছেন। নিহত আবদুল হক ও তার স্ত্রী রায়হাতুননেছা শহরের আকুয়া গরুর খোয়ার এলাকার বাসিন্দা। ডাকবিভাগের সাবেক কর্মী হক ময়মনসিংহের পোস্টমাস্টার ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম […]
পকেট কমিটির মাশুল দিচ্ছে ফিনল্যান্ড বিএনপি
নানা অনিয়মের মাধ্যমে গঠিত ফিনল্যান্ড বিএনপিতে কোন্দল চরম পর্যায়ে। ইতিমধ্যে সদ্য কমিটির সভাপতিকে অব্যহতি দেওয়া হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপি’র দুই নেতা ব্যারিস্টার আবু সায়েম ও আনোয়ার হোসেন খোকনের স্বেচ্ছাচারিতায় ত্যাগী ও পরিক্ষীত নেতাদের বাদ দিয়ে নিজেদের পছন্দ মতো কমিটি গঠ্ন করায় বর্তমানে ফিনল্যান্ড বিএনপির মধ্যে কোন্দল চলছে। সদ্য অনুমোদিত […]
দলকে নিয়ে আমি গর্বিত- সাবেইয়া
শিরোপার খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হলো আর্জেন্টিনাকে। চ্যাম্পিয়ন না হতে পেরে হতাশ কোচ আলেহান্দ্রো সাবেইয়া। তবে মারাকানায় অসাধারণ একটা ম্যাচ খেলায় শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি। ম্যাচ শেষে সাবেইয়া বলেন, “টুর্নামেন্ট জিততে না পারায় আমার খারাপ লাগছে কিন্তু দলকে নিয়ে আমি গর্বিত। (ফাইনালে) তারা দারুণ একটা ম্যাচ খেলেছে।” খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে সাবেইয়া আরো বলেন, […]
ব্রাজিলের স্কলারির ‘ইস্তফা’
ব্রাজিল সাত গোলের লজ্জায় ডোবার পর কোচ লুইস ফেলিপে স্কলারি দায় নিয়েছিলেন আগেই। এবার তিনি পদ থেকেও সরে দাঁড়িয়েছেন বলে ব্রাজিলীয় গণমাধ্যমের খবর। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবো টিভির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবারই স্কলারির পদত্যাগের বিষয়টি ফয়সালা করবে। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কোচের চুক্তির মেয়াদ বিশ্বকাপের […]
ইন্টারনেটের দাম কমাতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে : জয়
জয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি নিজেও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেটের গতি অনেক কম। ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে। সমস্যা কোথায়, সেটা খুঁজে বের করা হবে।’ আজ সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট প্রোভাইডার মালিকদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। সজীব […]
জন্মনিয়ন্ত্রণ করবে মাইক্রো চিপ
জন্মনিয়ন্ত্রণ করবে এবার কম্পিউটার চিপ। অবিশ্বাস্য মনে হলেও এমনই দাবি করেছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা এমন এক গর্ভনিরোধক কম্পিউটার চিপ আবিষ্কার করেছেন যা চলবে রিমোটের মাধ্যমে। জানা গেছে, এই চিপটি পরীক্ষামূলকভাবে একজন মহিলার ত্বকের নিচে স্থাপন করা হয়েছে। এর ফলে তার শরীর থেকে অল্প পরিমাণে লেভোনরজেস্ট্রেল হরমোন নিঃসরণ হচ্ছে। এভাবে ১৬ বছর ধরে প্রতিদিন […]
‘হেট স্টোরি ২’ -এর প্রচারে অসম্মতি
নিজের রিয়েলিটি শো’র মাধ্যমে ‘হেট স্টোরি-২’ -এর প্রচার নাকচ করে দিলেন কমেডিয়ান কপিল শর্মা। কপিল শর্মা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ‘এ’ সার্টিফিকেটপ্রাপ্ত ছবির প্রচার করতে দিতে চান না নিজের জনপ্রিয় সিনেমা ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মাধ্যমে। গত বছর সানি লিওন অভিনীত ‘জ্যাকপট’ সিনেমাটির প্রচারের ক্ষেত্রেও না করে দেন কপিল শর্মা। ‘সেক্স’ নিয়ে খুব বেশি আলোচনা করতে তিনি […]