গাছের সাথে ধাক্কা লেগে বাস খাদে, নিহত ৬
মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের একটি বাস সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, বরিশাল […]
জিয়া ভারতকে তালপট্টি দিয়েছিলেন : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, “১৯৮০ সালে তালপট্টির অস্তিত্ব ছিল। কিন্তু ১৯৮০ সালে জিয়াউর রহমান প্রণীত ম্যাপে তালপট্টি ছিল না। জিয়া তালপট্টি ভারতকে দিয়ে দিয়েছিলেন। খোঁজ নিন।” শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভবিষ্যত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে […]
পারলেন না মেসি
নাহ, পারলেন না মেসি। পারলেন না বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে। চরম আরাধ্য এই ট্রফিটাই তাকে নিয়ে সব বিতর্কের অবসান করে দিতে পারতো। কিন্তু, না। তার ভাগ্যে এই ট্রফিটা রাখেননি সৃষ্টিকর্তা। তাই যদি না হবে যে সব সুযোগে ভুরিভুরি গোল করেছেন তিনি। আজ কেনো সেই সুযোগে পারবেন না মেসি? ফাইনালে মেসির সান্ত্বনা গোল্ডেন বল। কিন্তু যার হাতের […]
দ্বৈতগানে প্রথমবার ঝিলিক ও সফিক
সেরা কন্ঠ তারকা ঝিলিকের সাথে প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সফিক। মন বুঝে নারে’ শিরোনামের গানটি রেকর্ডিং হয়েছে গেল শনিবার। গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু, সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। বাশিঁ বাজিয়েছেন জালাল। ঝিলিক বলেন, গানটির কথা আর সুর অনেক হৃদয় ছোঁয়া। গানটি জনপ্রিয়তা পাবে। একবার শুনলে গানটি সকলের মন ভরে যাবে। তাই এই […]
গোল্ডেন বল ও সেরা খেলোয়ায়ের সম্মান অর্জন করল মেসি
ব্রাজিল বিশ্বকাপে এবারের চ্যাম্পিয়ন জার্মানি। মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুললো জার্মানরা। পুরো টর্নামেন্টে ভাল খেলে দলকে ফাইনালে নিয়ে এলন মেসি। দলের হয়ে করেছেন ৪টি গোল। আর স্বীকৃতি হিসেবে গোল্ডন বল তার হাতে তুলে দিয়েছে ফিফা।বিশ্বকাপের এ আসরে সাত ম্যাচ খেলে লিওনেল মেসি করেছেন ৪ গোল। আর নিজে করিয়েছেন একটি গোল।সোমবার দিবাগত রাত ১টায় […]
চলছে আর্জেন্টিনা-জার্মানির হাড্ডা হাড্ডি লড়াই
ঢাকা: ফিফা বিশ্বকাপ ফুটবলের বিশতম আসরের শিরোপা জিততে মরণপণ লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা-জার্মানি। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিলো দেশ দুটি। ৮৬তে আর্জেন্টিনা ও ৯০-এ জার্মানি জয় লাভ করে বিশ্বকাপ শিরোপা জেতে।ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনাল ম্যাচটি শুরু হয়েছে… আক্রমনে আজের্ন্টিনা….মেসি কয়েকবারই চেষ্টা করেছে গোল দিয়ে এগিয়ে […]
এরশাদের জীবনই কেটেছে রক্তপাতের মধ্যদিয়ে: রিজভী
নির্লজ্জ মিথ্যাবাদী এরশাদ বহু রক্তপাতকে পেছন থেকে উস্কে দিয়েছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এরশাদের জীবনই কেটেছে লোভ, হত্যা-খুন আর রক্তপাতের মধ্যদিয়ে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় এরশাদ জড়িত। আর সেটা জেনারেল মঞ্জুর প্রকাশ করে দিতে পারে এমন আশঙ্কায়ই এরশাদ মঞ্জুরকে হত্যা করেছেন। তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার […]