কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ জামাতের জন্য প্রস্তুত ॥ জামাত শুরু সকাল ১০ টায়

শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারও দেশের সর্ববৃহৎ ঈদজামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবার অনুষ্ঠিত হবে ১৮৭ তম ঈদুল ফিতরের জামাত। এ জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ওলামা মাসায়েখ সংহতি পরিষদ ও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। সকাল ১০ টায় জামাত শুরু হবে। ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতির […]

ঈদ-উল-ফিতর কী এবং কেন?

ঈদ মানে নিয়মিত ব্যবধানে বারবার সংঘটিত হওয়া একটি সামাজিক বা ধর্মীয় উৎসব, অর্থাৎ হাসিখুশির দিন। ঈদ উল-ফিতর বা ঈদ আল-ফিতর উদযাপিত হয় আরবি রমজান মাসের ঠিক পরের মাসের প্রথম দিন, পয়লা শাওয়াল-এ। ঈদ-উল-ফিতর বিশ্বের তাবৎ মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিশেষ খুশির দিন। খুশির ব্যপকতা ও গভীরতা এত বেশি হওয়ার কারণ, এটা আসে দীর্ঘ একমাস ধরে […]

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যার পরপরই জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত করে যে, মঙ্গলবার ঈদ পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। পবিত্র ঈদ উপলক্ষ্যে আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ছাড়া বেগম খালেদা জিয়াও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের […]

আজ চ্যানেল নাইনে ‘পাওয়ার প্রোজেক্ট’

চ্যানেল নাইন ও প্রাণ আর এফ এল গ্রুপ যৌথভাবে ঈদে প্রকাশ করেছে অ্যালবাম ‘পাওয়ার প্রোজেক্ট’। জি সিরিজের ব্যানারে প্রকাশিত এ অ্যালবামটিতে গান গেয়েছেন চ্যানেল নাইন’র জনপ্রিয় রিয়েলিটি শো পাওয়ার ভয়েস ২০১২ এর শীর্ষ ১১ শিল্পী। চ্যানেল নাইনে সোমবার রাতে শিল্পীদের অংশগ্রহণে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পাওয়ার প্রজেক্ট’। ‘পাওয়ার প্রোজেক্ট’ অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম। এ […]

ক্রমশ ধর্ষণ বাড়ছে বাংলাদেশে

ধর্ষণ বাড়ছে বাংলাদেশে৷ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদন এবং পুলিশের তথ্যে তার প্রমাণ মিলছে৷ বিশ্লেষকরা বলছেন এর জন্য আইনের প্রয়োগে ঢিলেমি এবং সামাজিক অবস্থা কাজ করছে৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সারা দেশ থেকে গড়ে প্রতিদিনই গড়ে চার-পাঁচজন নারী ধর্ষণের শিকার হয়ে চিকিত্‍সা নিতে আসছেন৷ আর প্রতিমাসে দেড় থেকে দুই শতাধিক ধর্ষিতাকে চিকিত্‍সা দিচ্ছেন তারা৷ […]

ক্যান্সারের ঝুঁকি বাড়াবে রাত্রি জাগরন !

যুক্তরাজ্যের গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, রাত জেগে কাজ করলে দেহের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাপক ধস নামে। অপূরণীয় ক্ষতি হয় দেহের। গবেষকরা সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই পেয়েছেন।রাতের বেলায় কাজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। রাতের ঘুম কখনো দিনে ঘুমিয়ে পোষানো যায় না।যুক্তরাজ্যের স্লিপ রিসার্চ সেন্টারের গবেষকরা […]

Israel, Hamas exchange fire, stalling truce

Israel and Hamas have resumed fighting. Each side blames the other for the failure to uphold the 24-hour truce, Israel saying Hamas never stopped firing, and Hamas saying Israel isn’t committed to peace. Lingering distrust appeared to shatter a last-minute ceasefire on Sunday, with reports of both the Gaza Strip and southern Israel being hit […]

মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ পালিত হচ্ছে

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার রাতে আল আরাবিয়া ও গালফ টাইমসের খবরে জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ, সোমবার শাওয়াল মাসের প্রথম দিনে এসব দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।  সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে […]

সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): যে ঘটনায় আপনার হাত নেই সেই ঘটনা নিয়ে না ভাবাই বুদ্ধিমানের কাজ। বিশেষ কোনো পারিবারিক সমস্যায় ভুগছেন। সকাল থেকেই এসব ভেবে যে হতাশা তৈরি হয়েছে আপনার মধ্যে তা ঝেরে ফেলুন। নিজের কাজের দিকে মনোযোগি হোন। যার কারণে পরিবারের সদস্যদের থেকে শুরু করে বন্ধুবান্ধব সবার সঙ্গেই দূরত্ব সৃষ্টি হয়েছে আপনার। কর্মক্ষেত্রেও এর প্রভাব […]

প্রকাশ পাচ্ছে আরফিন রুমি ও আপনের আদর গানের মিউজিক ভিডিও

সম্প্রতি ঢাকার মনোরম লোকেশনে গানটির চিত্র ধারণ করা হয়েছে। ‘আদর’ শিরোনামের গানটি দ্বৈতভাবে গেয়েছেন আরফিন রুমি ও ফাহমিদা হক আপন। গান লিখেছেন জাহিদ অকবর ও সংগীত পরিচালনা করেছেন রুমি। সংগীতশিল্পী আরফিন রুমি জানান আদরের মিউজিক ভিডিওটি ২৮ জুলাই প্রকাশ করা হবে। সংগীতশিল্পী আরফিন রুমির মিউজিক ভিডিওর মডেল হলেন গ্লামার গার্ল সেতু মাহবুব ও নাদিয়া নদী। ঈদ […]

যানজটবিহীন ব্যস্ত রাজধানী

ঈদকে সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী। স্বজনদের সাথে ঈদ কাটাতে অনেকেই ঢাকা ছেড়েছেন ইতোমধ্যেই। সেই সঙ্গে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে ব্যস্ত এ নগরী। ঈদের ছুটি সোমবার থেকে বুধবার পর্যন্ত। রোজা ৩০টি হলে বৃহস্পতিবারও ঈদের ছুটি থাকবে। এছাড়া সরকারি ছুটিসহ টানা ৯ দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা। লম্বা ছুটিতে বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। […]

আর টেস্ট খেলা হবে না মাশরাফির !

প্রসঙ্গটা যখনই ওঠে, কেমন শূন্য দৃষ্টিতে তাকান। টেস্ট ক্রিকেট…আবার কি খেলা হবে কোনো দিন? মাশরাফি বিন মুর্তজার বুকের ভেতর খুব নিবু নিবু হয়েও সম্ভবত একটা আশার সলতে জ্বলছে। সে জন্যই এখনো বলে দেননি, ‘আর টেস্ট খেলব না।’ টেস্টে ফেরার প্রসঙ্গ উঠলে টানতে চান না কোনো উপসংহার। ‘দেখা যাক…’ জাতীয় কিছু একটা বলেই শেষ করে দেন […]

সচিবালয়ে ছুটির আমেজ

সচিবালয়ে ঈদের আগে শেষ কার্যদিবসেই শুরু হয়ে গেছে ছুটির আমেজ। রোববার সকালে অফিস খোলার পর অনেক কর্মকর্তা-কর্মচারী হাজিরা দিয়েই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই সচিবালয় ছিল আজ অনেকটাই ফাঁকা। বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরে খুব কম সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকেই টেবিলে দেখা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদের ছুটি শুরুর আগের দিন হওয়ায় রোববার […]

বাংলাদেশে আসবেন চিলির প্রেসিডেন্ট

চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেট কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন। ২৫ জুলাই এক সাক্ষাতকারে রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, “চলতি বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সহসাই বাংলাদেশ সফর করার ব্যাপারে আন্তরিক আগ্রহের কথা তাকে জানিয়েছেন বাশেলেট।” তিনি আরো বলেন, “আশা করা হচ্ছে, […]

৬ আগষ্ট থেকে নিষিদ্ধ হচ্ছে স্টার জলসা ও জি বাংলা !

বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশে বহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৬ আগষ্ট থেকে এই চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করা হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।  স্টার […]