সুজান -হৃতিক এর ৪০০ কোটি রুপির ডিভোর্স

সিনেপাড়ায় গুঞ্জন চলছে, সাবেক স্বামী হৃতিক রোশানের কাছে ভরণপোষণ বাবদ ৪০০ কোটি রুপি চেয়েছেন সুজান খান৤ গুঞ্জন যদি সত্যি হয়, তবে এটি হবে বলিউডের ইতিহাসে সবেচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, দুই সন্তান এবং সাবেক স্ত্রীর ভরণপোষণ বাবদ ৩৮০ কোটি রুপি দিতে রাজি হয়েছেন হৃতিক। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিস্মিত এবং হতাশ হয়েছিলেন […]

আন্তর্জাতিক ক্রিকেটকে ক্যালিসের বিদায়!

ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিলেন বলে গত বছর শুধু টেস্ট থেকেই অবসর নিয়েছিলেন জ্যাক ক্যালিস। ২০১৫ সালের সেই বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন এই অলরাউন্ডার। বুধবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী ক্যালিস। চলতি মাসে শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলেন ক্যালিস। এবারই […]

দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি: ১ লাশ উদ্ধার- নিখোঁজ ১১ জন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবির সাড়ে ২৮ ঘণ্টা পর এক নারীর লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েক কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় পদ্মার শাখা নদী গড়াইয়ে মালা আক্তার পলির (২৫) লাশ পাওয়া যায়। তিনি দৌলতপুরের ভুরিঙ্গা গ্রামের কাজলের স্ত্রী। কুমারখালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নদীতে […]

ইসরায়েলের বিপক্ষে মেসি

মেসির বিরুদ্ধে গুরুতর এক অভিযোগই উঠেছে; তিনি নাকি ইসরায়েলকে অর্থসাহায্য দিয়েছেন! ১০ লাখ ডলার ইউরো দিয়ে তিনি নাকি ইসরায়েলকে সাহায্য করেছেন! শুরুতেই বলে রাখা দরকার যে, লিওনেল মেসি বিশ্বজুড়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১০ সাল থেকে। শিশুদের ভালোবাসেন মেসি। ফুটবলের শিশুদের নিয়ে তার অনেক কর্মকাণ্ড রয়েছে। যাহোক, মেসির ব্যাপারে […]

দিল্লিতে ভাগনিকে ধর্ষণ করে বিক্রি!

দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে যত সংখ্যক ধর্ষণ হয়, তার মধ্যে ৯০ শতাংশ ঘটনার অভিযুক্ত থাকেন পরিবারের কোন সদস্য বা পরিচিত কোন ব্যক্তি৷ উত্তরাখন্ডের হল্দওয়ানিতে এমনই এক লজ্জাজনক ঘটনা ঘটেছে৷ নিজের ভাগনীকে ধর্ষণ করেছে এক ব্যক্তি৷শুধু তাই নয়, যৌন লালসা মেটাতে তাকে বিলিয়ে দেওয়া দয়েছে একের পর এক পুরুষের কাছে৷ ফের এক বুড়ো ব্যক্তির […]

ভারতে ৮ বছর ধরে নার্সকে ধর্ষণ চিকিৎসকের!

ভারতের পশ্চিমবঙ্গে ধর্ষণের বীভৎস এক কাহিনী প্রকাশিত হয়েছে। স্থান মেদিনীপুর। আট বছর ধরে বারবার নার্সকে ধর্ষণ নার্সিংহোম মালিকের। যিনি আবার পেশায় চিকিৎসকও। অভিযুক্ত নার্সিংহোম মালিক দেবল রঞ্জন দত্ত। আট বছর ধরে অত্যাচার সহ্য করতে করতে শেষ পর্যন্ত রুখে দাঁড়ালেন নির্যাতিতা।জানা যায়, ২০০৬ সালে মেদিনীপুরের নার্সিংহোমে নার্সের  কাজ শুরু করেন  নির্যাতিতা। পরের বছর অসুস্থ হয়ে পড়েন […]

কাশিমপুরে ঈদের গান গাইলেন কারাবন্দিরা

অনুষ্ঠানে তারা ঈদের গান, ভাওয়াইয়া, লালন গীতিসহ বিভিন্ন গান পরিবেশন করেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানান, তার কারাগারে তিন শতাধিক নারী বন্দি রয়েছেন। ঈদের দিন (মঙ্গলবার) বিকালে নারী বন্দিরা সাংকৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, এ কারাগারে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় […]

তুবা গ্রুপের শ্রমিকরা ঈদের দিনও অনশনে!

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঈদের দিনও কারখানায় অনশন চালিয়ে যাচ্ছেন রাজধানীর বাড্ডায় তুবা গ্রুপের পোশাক শ্রমিকরা। স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের খাবার দেয়ার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছেন। এই  শ্রমিকদের সঙ্গেই ঈদের দিনটি কাটাতে হচ্ছে তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে। সোমবার থেকে তাকে একপ্রকার জিম্মি করে রেখেছে শ্রমিকরা। কারখানার আয়রন সুপারভাইজার মো. খোকন জানান, […]

গাজার ঈদে রক্ত আর লাশ

ইসরায়েলের একতরফা বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা এখন ধ্বংসস্তূপ। গাজার বাতাসে লাশের গন্ধ। ট্যাংকের গোলা, বোমার আগুনে জ্বলছে গাজা। বন্দুকের গুলি, শিশুর কান্না আর রক্তের মধ্যেই গাজায় আজ উদযাপিত হচ্ছে ঈদ। ঈদে খাবার নেই গাজার শিশুদের। নেই নতুন পোশাক। হাতে নেই মা, বাবার কিনে দেওয়া খেলনা। তারা নিজেদের জীবন বাঁচাতে ছুটছে। গোলা বা বোমার আঘাত থেকে […]

গুডমর্নিং লন্ডন ও সুইট হার্ট ছবিতে অভিনয় করবেন মিম

মিম এবার দুটি ছবিতে অভিনয় করবেন। ছবি দুটি হলো তানিয়া আহমেদের গুডমর্নিং লন্ডন ও ওয়াজেদ আলীর সুইট হার্ট। গুডমর্নিং লন্ডন ছবির শুটিং শুরু হবে ১ সেপ্টেম্বর আর সুইট হার্ট ছবির ১ অক্টোবর। মিম জানান, দুটি ছবিই রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে।আজ সপরিবারে কাতার যাচ্ছেন মিম। জানালেন, ঈদের দিন দোহায় এক কনসার্টে অংশ নেবেন তিনি। সঙ্গে আরও […]

‘আই ডোন্ট কেয়ার’ ছবিটির অশ্লীলতা নিয়ে মুখ খুললেন ববি

সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এবারের ঈদে চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটির পোস্টার নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কেউ কেউ বলছেন, বাংলা ছবিতে বুঝি আবারও অশ্লীলতা মাথাচাড়া দিয়ে উঠছে। ছবিটির পোস্টার দেখলে যে কেউ তেমনটাই মনে করবেন। ছবিটির পোস্টার নিয়ে চারিদিকে যখন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে, […]

(বিসিবি) সভাপতিকে ছোট্ট মেঘও বলল সাকিবের শাস্তি তুলে নিতে

ছোট্ট মেঘ যেন ছোট্টটিও আর নেই। এত অল্প বয়সেই পৃথিবীর রূঢ়তম রূপ দেখে ফেলেছে। হারিয়ে ফেলেছে বাবা-মাকে। নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান, বয়সের তুলনায় পরিণত হয়ে ওঠা মাহির সারোয়ার মেঘ এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকেও চমকে দিয়েছে। বলেছে, সাকিবের শাস্তি যেন তুলে নেন বিসিবি সভাপতি। এ নিয়ে আবেগময় একটি ফেসবুক স্ট্যাটাস […]

দীর্ঘমেয়াদি যুদ্ধের হুমকি দিলো ইসরায়েল!

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইসরায়েলের প্রস্তুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু। আর এই মন্তব্যের পরপরই মঙ্গলবার গাজার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার গাজায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালিত হয়। এদিন হামলা বন্ধ রাখা হলেও দিন পার না হতেই হামলা আবার শুরু করা হয়। […]

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদজামাতে তিন লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ: প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। মুসল্লিরা ভোর থেকেই দলে দলে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। তারা ঈদগাহে এসে কাতারবন্দি হন। জামাত শুরু হয় সকাল ১০ টায়। জামাত শুরুর আগে ঈদগাহের রেওয়াজ অনুযায়ী শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর ঘোষণা দেওয়া হয়। জামাতে ইমামতি করেন উলামা মাসায়েখ […]

ঈদ উৎসবে সারাদেশ

ও মন রমজানেরই রোজার শেষে এল খুশির ঈদ’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটি গুনগুনিয়ে এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উত্সবের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষেরা মেতে উঠেছেন ঈদ উৎসবে। এ দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ-নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ফলে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় […]