ডিএসইতে আড়ই ঘণ্টায় ৪৯৪ কোটি টাকার লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৮০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী […]

ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইতে ৭৯০ কোটি টাকার লেনদেন দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৬৫ পয়েন্টে। এর আগে […]

ওবামার ভুলেই জঙ্গিদের উত্থান: হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওবামার ভুল পররাষ্ট্রনীতির কারণেই সিরিয়া ও ইরাকে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল রোববার দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি ক্লিনটন বলেন, ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলা করার মতো শক্তি ওবামার নেই। তিনি বলেন, শক্তিশালী জাতির দরকার সুসংগঠিত নীতি। নির্বোধ কর্মকর্তা দিয়ে […]

ইরাকে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সে দেশের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করবেন। নুরি আল মালিকি গতকাল রোববার বলেছেন, ‘আমি রাষ্ট্রীয় আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করব।’ টেলিভিশনে দেওয়া নুরি আর মালিকির এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স, এএফপি ও আল জাজিরা অনলাইনের খবরে জানানো হয়, ইরাকের সুন্নি, কুর্দি ও শিয়াসহ আঞ্চলিক সম্প্রদায়ের […]

লালবাগের আগুন নিভেছে

রাজধানীর লালবাগের ডালপট্টি এলাকায় একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে সেখানে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমামুজ্জামান মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, ডালপট্টি এলাকায় (হাজি সেলিমের বাড়ির পাশের) একটি দোতলা ভবনের ছাদের টিনশেডে আগুন লাগে। […]

মহাসড়কে পশুর হাট না বসানোর নির্দেশ

আগামী পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক-মহাসড়কের কোথাও পশুর হাট না বসানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত এলাকায় সড়কের চার লেনের কাজ পরিদর্শন করার সময় এ নির্দেশ দেন তিনি। জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেটও বিতরণ করেন যোগাযোগমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান […]

প্রতি সোমবার ভোক্তাদের নিয়ে গণশুনানি হবে

সপ্তাহের প্রতি সোমবার ভোক্তাদের নিয়ে গণশুনানি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। এর আগে ৩ আগস্ট ভোক্তা স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র (এনসিসিসি) স্থাপন করা হয়। অধিদপ্তর জানিয়েছে, এখন থেকে প্রতি সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে শুনানির সময় বাড়ানো হবে। গণশুনানি অনুষ্ঠিত […]

১ সেপ্টেম্বর থেকে তৃতীয় অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর। আজ সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় অধিবেশন শুরু হয় মে মাসে। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে […]

সুন্দরবনে মা হলেন জুলিয়েট ও পিলপিল!

মা তো মা-ই। হোক সে যতই হিংস্র। সদ্য জন্ম নেওয়া নিজের শিশু সন্তানের মুখ দেখতে কোন মায়ের না ভালো লাগে? তাইতো সুন্দরবনে মা হওয়ার স্বাদ নিয়েছেন দুই মাদি কুমির জুলিয়েট ও পিলপিল। তাও আবার একটি কিংবা দুটি নয়, ৭১টি। সুন্দরবন করমজল কুমির প্রজননকেন্দ্র থেকে সোমবারপরিবর্তনকে এমন তথ্য জানানো হয়েছে। জানা যায়, বাচ্চাগুলোকে বর্তমানে পরিচর্যা কেন্দ্রে […]

পিনাক-৬ এর উদ্বার অভিযান স্থগিত ঘোষণা

টানা সাতদিন অনুসন্ধান করার পরও মাওয়ায় (মুন্সীগঞ্জ) পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ এর কোনো সন্ধান পাওয়া যায় নি। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল আজ দুপুরে বাদল এক সংবাদ সম্মেলনে পিনাক-৬-এর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, ‘ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটি উদ্ধার অভিযান সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানানোর জন্য এ সংবাদ সম্মেলন ডাকা […]

স্তন ক্যান্সারের চিকিৎসা

লিম্ফিডিমা প্রতিরোধে যা করতে হবে – যেপাশে অপারেশন হয়েছে, সেপাশের সংলগ্ন বাহু বা হাতে সব ধরনের ইনজেকশন, টিকা, রক্ত পরীক্ষার জন্য রক্ত নেওয়া, রক্তচাপ মাপা যাবে না। – ভারী জিনিস বহন করা যাবে না। – বগলের নিচ শেভ করার সময় সাবধান হতে হবে, যাতে কেটে না যায়। – হাত কেটে গেলে বা ছিঁড়ে গেলে সঙ্গে […]

১৯ আগস্ট বিএনপির সমাবেশ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ১৯ আগস্ট ঢাকায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ আগস্ট সারা দেশে মৌন মিছিল পালন করবে দলের নেতাকর্মীরা। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ১৯ আগস্টের সমাবেশে ক্ষমতাসীন […]

‘গণতন্ত্র রক্ষা করবে বিএনপি’

‘যে কোনো মূল্যে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র রক্ষা করবে বিএনপি’ বলে মন্তব্য করেছেন দলের ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্রের অচলায়তন ভাঙার জন্য বাংলাদেশের মানুষ জেগে আছে। আরো জেগে উঠবে। বিরোধী দল তাদের দায়িত্ব থেকে সরে যাবে না। এই ফ্যাসিবাদী সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।” সোমবার দুপুরে […]

ব্রকোলি

সবজির বাজারে ব্রকোলি নামটি এখনো অনেকের কাছেই অপরিচিত। তবে ধীরে ধীরে এই ভিনদেশি সবজিটির স্বাদ এখন অনেকেই পেতে শুরু করেছেন। স্বাদ ও পুষ্টিগুণের কারণে ভোজনরসিকদের কাছে ব্রকোলি বেশ আদরণীয়ও হয়ে উঠছে। আঁশযুক্ত এই সবজির মধ্যে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ ও ‘কে’। ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মানব শরীরের ধমনিগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করে […]

নারায়ণগঞ্জের গডফাদাররাই জড়িত : আইভী

নারায়ণগঞ্জের গডফাদাররাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাত খুনের ঘটনায় জড়িত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সোমবার তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “কারা গডফাদার সবাই তা জানেন। তাই আমি আর স্পষ্ট করে বলার প্রয়োজন মনে করছি না।” তার কাছে তদন্ত কমিটি কী জানতে […]