ঢাকা কলেজে যুবকের লাশ উদ্ধার
ঢাকা কলেজের ক্যান্টিনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিউমার্কেট থানার ওসি ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ছাত্ররা ক্যান্টিনের পাশের একটি ভবনে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহতের […]
গুম-খুনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে: ফখরুল
দেশে গুম-খুনের রাজত্ব চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর হত্যা, গুম-খুন দেখার সময় নেই। সময় এসেছে গুম-খুনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ২০ দলীয় জোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে […]
সংসদ চলবে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত
সরকার ও বিরোধী দলের এমপিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গতকাল থেকে শুরু হওয়া অধিবেশন চলবে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান,অধিবেশনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং […]
৮০০ বছর পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের আবার যাত্রা শুরু
বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পাঁচ শতকে গুপ্ত সাম্রাজ্যের সময়ে বিহারের নালন্দায় গড়ে উঠেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় পড়াশোনার ব্যবস্থা ছিল এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পর্বে কয়েক হাজার ছাত্র দেশ-বিদেশ থেকে পড়তে এসেছিলেন। কয়েক শ’ ঘরে থাকতেন ছাত্ররা। সুদূর গ্রিস থেকে শুরু করে ইরান, তিব্বত ও চীন থেকে ছাত্ররা আসতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। […]
বিদায় ‘রূপসী বাংলা’
সংস্কারকাজের জন্য বন্ধ করে দেয়া হলো রূপসী বাংলা হোটেলের দরজা। তবে পাঁচ দশকের পুরনো এ হোটেলটির দরজা আবার খোলা হবে ২০১৬ সালে। গতকাল দুপুরে হোটেলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। হোটেলের মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান শহিদুস সাদিক জানান, রোববার রাতে হোটেলে ৪২ জন দেশী-বিদেশী অতিথি ছিলেন। তাদের বিদায় করে দেয়া হয়েছে। […]
বন্যা পরিস্থিতির অবনতি ৪ জনের মৃত্যু
দেশের উত্তরাঞ্চলে বন্যা ও নদীভাঙন পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে। ২০ দিনের বেশি চলমান এই বন্যায় লাখ লাখ মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। বন্যার পানিতে ডুবে গতকাল বগুড়ায় ৩ এবং কুড়িগ্রামে এক ব্যক্তি মারা যায়। বৃষ্টি ও উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় গতকালও ব্রক্ষপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর […]
আর্সেনালে ওয়েলবেক
নাটকীয়তার মধ্য দিয়েই এ মওসুমে দল বদলের শেষ দিন পার হলো। ১ সেপ্টেম্বর সোমবার ছিল এ মওসুমে দল বদলের শেষ দিন। এদিন হুট করেই ফরাসি ক্লাব মোনাকো থেকে এক বছরের লোনে (ধারে) রাদামালে ফ্যালকাওকে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে তারা ছেড়ে দিলো ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে। ১৬ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছররে চুক্তিতে তাকে দলে […]
সম্প্রীতির ম্যাচে গোল করালেন ম্যারাডোনা
আবারও মাঠে নামলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৫৩ বছর বয়সেও ফুটবল খেললেন তারুণ্যের আবহে। বল পায়ে ‘বুড়ো’ বয়সেও দেখালেন দৃষ্টিনন্দন নৈপুণ্য। পুরো ম্যাচেই হাসলেন এবং খেললেন। সতীর্থ ও প্রতিপক্ষকে দিলেন নির্মল আনন্দ। নিজে গোল না করলেও বানিয়ে দিলেন দারুণ একটি গোল। ফিলিস্তিনের গাজা ভূখ-ে এক মাসব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইজরাইলের সেনাবাহিনী। খৃস্টানদের ভ্যাটিকান সিটির […]
বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে শুরু আগে স্থানীয় দল সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ৩ দিনের ম্যাচ ড্র করলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশর দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম (১০৬*) ও নাসির হোসেন (১০০) করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যাানদের রানে ফেরাটা স্বস্তির বার্তা বয়ে এনেছে বাংলাদেশ শিবিরে। বাংলাদশের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭৭ রানের জবাবে ম্যাচের […]
খুল্লাম খুল্লা সোনম কাপুর ‘খুবসুরত’ ছবি নিয়ে হাজির হচ্ছেন
দীর্ঘ সময় ধরে নতুন কোন ছবি মুক্তি পাচ্ছে না অনিল কাপুর কন্যা সোনম কাপুরের। তবে এবার একেবারেই ভিন্নধর্মী গল্পের একটি ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম ‘খুবসুরত’। পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনমকে। এখানে তরুণ অভিনেতা ফাওয়াদের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে। ওয়ার্ল্ড ডিজনি ফিল্মের এ […]
ঈদের পর থেকে আবার… সারিকা
নানা কারণেই দীর্ঘদিন ধরে অভিনয় থেকে নিজেকে আড়াল করে রেখেছেন সারিকা। এবার সে আড়াল ভাঙতে যাচ্ছেন তিনি। আসছে ঈদুল আজহার পরপরই আবার অভিনয়ে ফিরবেন এ পর্দাকন্যা। এ ব্যাপারে তিনি নিজেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার বিয়ের আগে অনেক কথাই রটেছে। কিন্তু যা রটেছে তার সব মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লাহ্্র কাছে শুকরিয়া আদায় করছি, আমি […]
কলকাতার নায়কদের প্রতি আগ্রহের নেপথ্যে…
দীর্ঘ একটা সময় কলকাতার কোন নায়কের ছবি বাংলাদেশে চলতো না। প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিজিৎ থেকে শুরু করে জিৎ-এর ছবি পর্যন্ত বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে চাননি। কলকাতার নায়িকারাও এ দেশে ব্যর্থ হয়েছেন একমাত্র ঋতুপর্ণা ছাড়া। ঋতুপর্ণা বাংলাদেশের ছবিতে অভিনয় করে দর্শক মন জয় করেছেন। যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে দর্শকদের ভালবাসা পেয়েছিলেন প্রিয়াংকা ত্রিবেদী। আর […]
‘ভাই’ এবং তারা তিনজন
মানিক মোর্শেদ ওরফে মনি ভাই ও রাজা দুই ভাই। বড় ভাই মনি একজন গডফাদার। তার ছোট ভাই রাজা তারই হয়ে সমাজে নানা সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ঘটনাক্রমে দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা নির্ঝরের সঙ্গে। একসময় বড় ভাই চিত্রনায়িকাকে বিয়ে করতে চায়। কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ায় ছোট ভাই রাজা। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্ম ‘ভাই’-এর গল্প। […]
যুক্তরাষ্ট্রের জাদুঘরে ৬,৫০০ বছর পুরনো মানব-কঙ্কাল
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পেন মিউজিয়ামের স্টোরেজ রুম থেকে সম্প্রতি মানুষের একটি কঙ্কাল পুনরূদ্ধার করা হয়েছে। গবেষকরা বলছেন, এটি সাড়ে ৬ হাজার বছর পুরনো। ১৯৩০ সালের দিকে প্রতœতত্ত্ববিদরা দক্ষিণ ইরাক থেকে মাটি খুঁড়ে কঙ্কালটির সন্ধান পেয়েছিলেন। দর্শনার্থীদের জন্য জাদুঘরের আর্টিফ্যাক্ট ল্যাবে প্রদর্শিত হবে কঙ্কালটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গবেষকরা বলছেন, উবাইদ আমলের […]
প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের টুকরো নিলামে বিক্রি
প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল আজ থেকে ৩৩ বছর আগে। ১৯৮১ সালে বৃটিশ রাজপরিবারের বিশেষ ওই আনন্দঘন মুহূর্তে যে কেকটি কেটেছিলেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা, সেটির একটি টুকরো নিলামে তোলা হয়েছিল গত বৃহস্পতিবার। নিলামে টুকরোটি বিক্রি হয়েছে ১ হাজার ৩৭৫ ডলারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। যে সাদা ও রুপালি রঙের উপহার বাক্সে কেকটি […]