কুমিল্লায় এক আখ বিক্রেতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা!

কুমিল্লায় অজ্ঞাতনামা (৫০) এক আখ বিক্রেতাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নগরীর পুলিশ লাইন এলাকায় রাস্তার পাশে খুচরা আখ বিক্রেতার ব্যবহত দা দিয়ে ঐ বিক্রেতাকে কুপিয়েছে এক মানুষিক ভারসাম্য হীন যুবক (৩০)। স্থানীয় সুত্র জানায়, এক পাগল হটাৎ রাস্তার পাশের আখ বিক্রেতার ব্যবহত দা কেড়ে নিয়ে ঐ বিক্রেতাকে কোপাতে শুরু করে। এ সময় আখ বিক্রেতার […]

কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ অক্টোবর

থম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার যৌতুকের মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরেফুর রহমান আজ রবিবার এ দিন ধার্য করেন। এ দিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও রুমির আইনজীবী সৈয়েদ রেজওয়ানুর রহমান সময়ের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর […]

চকবাজার ও খিলগাঁওয়ে হরতালের সমর্থনে মিছিল

রাজধানী ঢাকার চকবাজার ও খিলগাঁওয়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে শিবির। আজ সকালে ঢাকা মহানগর পূর্ব কমিটির উদ্যোগে এ দুই জায়গায় ঝটিকা মিছিল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজারে সকাল পৌনে ৯টার দিকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পূর্ব কমিটির সাগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুলকাদের, চকবাজার থানা […]

রাজধানীর ফার্মগেটে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিলকে কেন্দ্র যুবলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোকন (৩০) নামে একজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর দেড়টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত রোকন তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দু’পক্ষের সংঘর্ষের সময় রোকন নামে এক যুবককে পিটিয়ে সেখানে ফেলে […]

আজ রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিশ্বনেতার উপস্থিতিতে কোন ফোরামে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে, কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে দক্ষদের সঙ্গে নিয়েই নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। […]

বসুন্ধরা টিস্যু পেপার মিলসে অগ্নিকাণ্ড, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় আজ রবিবার সকাল পৌনে ১০টায় বসুন্ধরা টিস্যু পেপার মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ওই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং বসুন্ধরার নিজেস্ব আগুন নিয়ন্ত্রণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভির্সের […]

মগবাজারে কিলিং মিশনে অংশ নেয়া আরও ৬ জন গ্রেপ্তার

রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের নাম- আল-আমিন (২৫), সাইফুল্লাহ সিয়াম (২৪), রমজান আলী (২০), রুবেল মিয়া ওরফে সানি (২৫), মারুফ হোসেন (২৬) ও শাফিন লস্কর (২৫)। তাদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে মুন্সীগঞ্জ ও   ঢাকার মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে […]

তিস্তার পানি বণ্টন ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে আশার বাণী শোনাতে পারেনি ভারত

 দিল্লি বৈঠকে তিস্তার পানি বণ্টন ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে কোন অগ্রগতি হয়নি। আশার কথা শোনাতে পারেনি ভারত। কিন্তু ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সেই লক্ষ্যে তাদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার প্রস্তাবে রাজি হয়েছে বাংলাদেশ। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী […]

সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ফের রাজনীতিতে উত্তাপ!

ফের উত্তপ্ত হচ্ছে মাঠের রাজনীতি। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ২০ দলীয় জোট। গতকাল জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এমন ইঙ্গিতই মিলেছে। বৈঠক শেষে সোমবার সারা দেশে হরতাল আহবান করে ২০ দল। এর আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে দুই দিনের হরতাল আহবান করে জোটের শরিক জামায়াত ইসলামী। বৃহস্পতিবার প্রথম […]

যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে প্রাণঘাতী রোগের জীবাণু

যুক্তরাষ্ট্রের সরকারি পরীক্ষাগারগুলোতে দীর্ঘদিন ধরে মনে না রাখা কয়েকটি প্রাণঘাতী রোগের জীবাণু খুঁজে পাওয়া গেছে। জুলাইয়ে দেশটির রাজধানী ওয়াশিংটনে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) পরীক্ষাগারের সংরক্ষিত বোতলে হঠাৎ করে গুটি বসন্তের জীবাণু আবিষ্কৃত হয়। এ আবিষ্কারের সূত্র ধরে এ বিষয়ে একটি অনুসন্ধান শুরু হলে অন্যান্য পরীক্ষারগুলোর সংরক্ষিত বোতলে মারাত্মক বিষাক্ত এসব জীবাণু খুঁজে পাওয়া যায়।খুঁজে পাওয়া […]

সুনামগঞ্জে বাবা, স্ত্রী, মেয়েকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিজের বাবা, স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি, যে মানসিক প্রতিবন্ধী বলে স্বজনরা দাবি করছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহতরা হলেন আলাউদ্দিন (৭১), তার ছেলের বউ বিউটি খানম (৩০) এবং নাতনী আসিফা  (৯)। বিউটির […]

৩ ছবি নিয়ে বান্দরবানে মৌসুমী

তিন ছবি নিয়ে বান্দরবান এবং কাপ্তাইয়ের আউটডোর শুটিংয়ে যাচ্ছেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী। ২৩শে সেপ্টেম্বর বান্দরবানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ছবি তিনটি হচ্ছে ‘শূন্য হৃদয়’, ‘ভালবাসবে তো’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’। এর মধ্যে ‘শূন্য হৃদয়’ ছবির পরিচালক মৌসুমী নিজেই। ‘ভালবাসবে তো’ সদ্য প্রয়াত পরিচালক বেলাল আহমেদের অসমাপ্ত ছবি। ছবিটি শেষ করার দায়িত্ব নিয়েছেন […]

বাগেরহাটে নিখোঁজের দুদিন পর যুবকের জবাই করা লাশ উদ্ধার

বাগেরহাটে নিখোঁজের দু’দিন পর মাহমুদুল হাসান রনি (২৪) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাটের ভৈবর নদী সংলগ্ন কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকার একটি খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মাহমুদ হাসান রনি বাগেরহাট বিসিক শিল্প নগরী এলাকার ব্যবসায়ী  মোল্লা আব্দুস সালামের ছেলে।নিহতের পরিবার জানায়, […]

রংপুর মেডিকেলে ছাত্রলীগের ৪৩ নেতাকর্মীর পদত্যাগ

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল বিকালে তারা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং দলে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন। স্থানীয় সূত্র জানায়, কমিটি গঠনের পর থেকে সভাপতি মাহমুদুর রহমান রিফাত ও সাধারণ সম্পাদক তৌফিক হাসানসহ তাদের অনুসারীরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। […]

কেমন যাবে আজ!!

আজ কেমন যাবেতারিখ- ২১/০৯/২০১৪ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩ পারিবারিক সম্পর্কে আত্মাভিমানকে কেন্দ্র করে সমস্যা হাজির হতে পারে। ভাই-বোনদের সঙ্গে হতে পারে ভুল বোঝাবুঝি। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও প্রেমের জন্য দিনটি শুভ নয়। জাতিকাদের ক্ষেত্রে শান্ত পারিবারিক পরিবেশ সন্তানকে কেন্দ্র করে হঠাৎ অশান্ত হতে পারে। পারিবারিক […]