এবারের ঈদে মাত্র একটি

অভিনেত্রী জেনি এখন পর্যন্ত যত নাটকে অভিনয় করেছেন সেসবের বেশির ভাগেই তার বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও আনিসুর রহমান মিলন। তবে মিলন এখন চলচ্চিত্রে বেশি ব্যস্ত হওয়ার কারণে জেনির বিপরীতে কম দেখা যায় তাকে। এবারের ঈদে একটি মাত্র নাটকেই জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন মিলন ও জেনি। এল মনোয়ারের রচনা ও এসএ হক […]

সমালোচনার মুখে কেলি ব্রুক

বিভিন্ন সময়ে একাধিক খোলামেলা ফটোশুট ও প্লেবয় ম্যাগাজিনের মডেল হয়ে আলোচনায় এসেছেন কেলি ব্রুক। এরপর হলিউডের একাধিক ছবিতেও তাকে খোলামেলা দেখা গেছে। কাজের প্রয়োজনে কখনও খোলামেলা হতে দ্বিধাবোধ করেননি কেলি। এদিকে গত মাসেই একটি ফ্যাশন শোতে অন্তর্বাসবিহীন উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন এ তারকা। সেই নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে এবার ঘটলো অন্যরকম একটি ঘটনা। […]

আজ আবার…

মঞ্চে রোজী সিদ্দিকীর যাত্রা শুরু নাট্যদল থিয়েটার আরামবাগ দিয়ে। মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় তিনি ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই দলের হয়ে অভিনয় করেছেন মঞ্চে। এরপর ১৯৯৩ সালের ১৬ই ডিসেম্বর বিয়ের পর থেকে তিনি নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। সেই থেকে এখন পর্যন্ত এই দলের […]

শেষ প্রান্তে অপু বিশ্বাস

এবারের ঈদে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাওয়ায় ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন অপু বিশ্বাস। হাতে এখন তেমন একটা ছবি নেই। যে দু-তিনটি আছে তা শেষ হবে কিনা সেটাও অনেকেই জানেন না। এর মধ্যে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা হ্যান্ডসাম’ এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মন পাইলাম না’। দুটি ছবির কাজ খুব একটা […]

‘ইউটার্ন’ ছাড়লেন পিয়া

আলভি আহমেদের ‘ইউটার্ন’ ছবি থেকে সরে দাঁড়ালেন চলতি প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। গত রোজার ঈদের পরপরই এ ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রের জন্য কথা পাকাপাকি হয় পিয়ার। কিন্তু এরপর চীন সফরে যান তিনি। সেখানে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। দেশে এসেই ব্যস্ত হয়ে পড়েন পড়াশোনা নিয়ে। কথা ছিল চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই […]

আরও পরিপক্ব হতে চান হাসিন

টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন ভিট-টপ মডেল ও অভিনেত্রী হাসিন রওশন। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ ক’টি বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর নিয়মিত হন টিভি নাটকে। সদ্য শেষ হওয়া কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত ‘বেয়াদব ছেলে’, ‘প্লাস-মাইনাস’সহ  বিভিন্ন টিভি চ্যানেলে  বেশ ক’টি নাটকে অভিনয় করেছেন তিনি। টিভি নাটকে অভিনয়ের পর অনেক তারকাই চলচ্চিত্রে পাড়ি জমান। […]

ভিডিও পাইরেসি ও নকলের দৌরাত্ম্য বাড়ছেই

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে ভিডিও পাইরেসি এবং নকল গল্পের ছবি নির্মাণ। বলা যায়, সাম্প্রতিক ভিডিও পাইরেসি ও নকলের দৌরাত্ম্য ভয়াবহভাবে বেড়ে গেছে। একটি ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রযোজকদের হাতে চলে যাচ্ছে পাইরেটেড সিডি কিংবা টেলিফোন। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রযোজকরা ভিডিও পাইরেসি ঠেকিয়ে রাখার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে টাকা দিয়েও […]

এবার সফল

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন শত্রুঘন সিনহা কন্যা সোনাক্ষি সিনহা। ভাল অভিনয়ের পাশাপাশি তার পারফরমেন্স ও আবেদনও নজর কাড়ে সবার। সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে একটি ভাল অবস্থানও তৈরি করেন এই অভিনেত্রী। তবে ওজন নিয়ে আরও একটু সচেতন হওয়ার জন্য বলিউডের অনেকেই তাকে পরামর্শ দিয়েছেন। নিজের ওজন নিয়ে শংকার মধ্যে ছিলেন খোদ সোনাক্ষিও। […]

মালালাকে নাগরিকত্ব দেবে কানাডা

মালালা ইউসুফজাই শুধু ১৭ বছরের সাধারণ কোন কিশোরীর নাম নয়। মেয়ে শিশু ও নারী শিক্ষা আন্দোলনের সাহসী অগ্রপথিক মালালা সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ সম্মান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত এক কিশোরীর নাম। সারা বিশ্ব যখন মালালা-স্তুতিতে ব্যস্ত, তখন কানাডার পক্ষ থেকে এ অকুতোভয় এ কিশোরীকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয়া হলো। এভাবেই মালালাকে উষ্ণ অভিবাদন জানালেন কানাডার […]

ইমরানের সমাবেশে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু, আহত ৪২

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি জনবহুল সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। আহতদের স্থানীয় নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে অনলাইন ডন। মুলতান শহরের একটি স্টেডিয়ামে পিটিআই চেয়ারম্যান ইমরান খান সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার পর উপস্থিত জনসাধারণ স্টেডিয়ামের […]

মোদি ও নওয়াজকে আমন্ত্রণ মালালার

 মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল জয় করা পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে নোবেল বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এ অনুষ্ঠানে মালালার সঙ্গে শান্তিতে যৌথভাবে নোবেল পাওয়া ভারতের শিশু অধিকার বিষয়ক সংগ্রামী কর্মী কৈলাশ সত্যার্থীকেও (৬০) সম্মানিত করা হবে। নরওয়ের রাজধানী অসলোয় আগামী ডিসেম্বরে নোবেল বিতরণ করা হবে। এ খবর দিয়েছে বার্তা […]

এবোলায় প্রাণহানি ৪,০০০ ছাড়ালো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন এক পরিসংখ্যানে বলা হচ্ছে, প্রাণঘাতী ভাইরাস এবোলার ভয়াবহ প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ এ পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ই অক্টোবর পর্যন্ত এবোলায় মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৩৩ জন। ৭টি দেশে এবোলায় আক্রান্ত নিবন্ধিত রোগীর সংখ্যা ৮ হাজার ৩৩৯ জন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বিবিসি। এবোলায় সবচেয়ে […]

হাইতিতে গভীর খাদে বাস: নিহত ২৩, আহত ৪০

হাইতিতে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। উপত্যকাবেষ্টিত সেইন্ট-মিশেল এলাকার কাছে সকাল ১০টার দিকে ১৫ মিটার গভীর একটি খাদে পড়ে যায় বাসটি এবং হতাহতের ঘটনা ঘটে। ব্রেক ফেল করায় […]

চীনে ভূমিধসে ১৯ শ্রমিকের প্রাণহানি

চীনে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৯ শ্রমিক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের শাংসি প্রদেশের ইয়ানান প্রদেশে নির্মাণাধীন একটি মহাসড়কের পাশে বহু শয্যাবিশিষ্ট একটি অস্থায়ী ডরমিটরিতে রাতে শ্রমিকরা ঘুমানোর সময় এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ডরমিটরির ৮টি কক্ষ মাটির তলায় সম্পূর্ণ চাপা পড়ে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। […]

বিশ্বে প্রতিভাধর সাইবার অপরাধীর সংখ্যা ১০০

বিশ্বে বড় ধরনের যতো সাইবার অপরাধ সংঘটিত হয়, তার পেছনে মাথার সংখ্যাটা খুব বেশি নয়। সারা বিশ্বে এ ধরনের সাইবার অপরাধীর সংখ্যা মাত্র ১০০। ইউরোপোল’স সাইবারক্রাইম সেন্টার এ পরিসংখ্যান দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতিষ্ঠানটির প্রধান ট্রোয়েলস ওয়েরটিং বলছিলেন, সীমিত সংখ্যক প্রোগ্রামারের গ্রুপকে টার্গেট করতে হবে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের।  তিনি বলেন, মোটামুটিভাবে আমরা তাদের […]