আলিয়া ভাট থেকে সাবধান!
বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরই মধ্যে প্রচুর ভক্ত জুটিয়েছেন তিনি। ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয় এমন তারকাদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি ম্যাকাফি অনলাইনে সবচেয়ে সংবেদনশীল তারকা হিসেবে ঘোষণা করেছে আলিয়ার নাম। সংবেদনশীল প্রথম ১০ জন তারকার মধ্যে আলিয়ার নাম শীর্ষে থাকায় তাঁর ভক্তদের খুশি […]
আবার ভাঙল বিবার-সেলেনার প্রেম
তিন বছর ধরে সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বহুবারই খবরের শিরোনাম হয়েছেন কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার এবং মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি বিচ্ছেদের পথে হেঁটে আবারও খবরের শিরোনাম হলেন আলোচিত এ তারকা যুগল। মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কেন্ডাল জেনারের সঙ্গে বিবারের সখ্যের জের ধরে এবার ভেঙেছে বিবার-সেলেনার প্রেম।সেলেনা কিছুদিন আগে টের পান যে, […]
লতিফ সিদ্দিকীর মন্তব্য গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদেরই একজন লোক (সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী) নিউইয়র্কে হজরত মুহাম্মদ সা. ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এটা গ্রহণযোগ্য নয়। আমরা নিরপেক্ষতায় বিশ্বাস করি, তার মানে ধর্মহীনতা নয়। সরকার যখন সফলভাবে হজ ব্যবস্থাপনা করছে, সেই সময়ে দলের কেউ কটূক্তি করবে, এটা গ্রহণযোগ্য নয়।আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের […]
সেন্সর বোর্ড আটকে দিল সানির ফ্যামিলি ড্রামা
কোনো ছবিতে সানি লিওন থাকবেন, আর তা শুধুই ফ্যামিলি ড্রামা হবে— এমনটা মোটেও মানতে পারছেন না বি-টাউনের দর্শকেরা। কারণটাও সহজ। ইতোমধ্যেই তিনি ‘জিসম ২’ ও ‘রাগিনী এমএমএস ২’ এর মাধ্যমে বলিউডে আবেদনময়ী নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই ‘লীলা’ ছবিতে সানি রাসলীলা করবেন না তা কি করে হয়! ‘লীলা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে নাম লেখালেন […]
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন বোলিং ও ফিল্ডিং কোচ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন বোলিং কোচ জো ডয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনি। বিসিসিআই-এর নতুন দায়িত্ব পছন্দ না-হওয়ায় ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। গত সপ্তাহে চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে জাতীয় দলের সহকারী কোচ ও […]
বিয়ে করতে না পারায় অভিভাবকদের বিরুদ্ধে মামলা
সৌদি আরবের তরুণীরা পছন্দের পাত্রকে বিয়ে করতে না পারায় অভিভাবকদের বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছে। অভিভাবকদের বিরুদ্ধে নারীদের করা এসব মামলাকে ‘আদল’ নামে ডাকা হয়। দেশটির বিচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০১৪ সালেই মামলা করতে আদালতে গিয়েছেন ৩৮৩ সৌদি নারী। আরবনিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বড় শহরগুলোর মধ্যে এ ধরণের […]
লতিফ সিদ্দিকীকে অপসারণের প্রজ্ঞাপন জারি
মন্ত্রিসভা থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সই করার পর আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেন। এদিকে, প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তার নিয়োগের অবসান হয়েছে বললেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন […]
চাঁদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কুমারডুগী নামক স্থানে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে পথচারী ১ শিশু নিহত ও অপর ৩ শিশু আহত হয়েছে। আজ রবিবার সকালে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাজিয়া সুলতানা(৭)। সে চাঁদপুর শহরের নাজির হোসেনের মেয়ে। আহতরা হলো: নিহতের ছোট বোন তৃষা (২), একই বাড়ির মৃত ইব্রাহিম মিজির মেয়ে খায়রুন […]
রাজপথে সবচেয়ে ধনী মহিলা
দেশের সবচেয়ে ধনী মহিলা বর্তমানে হরিয়াণার হিসারের রাস্তায় ঘুরে ঘুরে ভোটভিক্ষা করছেন৷ ইনি ৬৪ বছরের সাবিত্রী জিন্দল যার ছেলে নবীন ও সজ্জন জিন্দলকে গোটা দুনিয়াই চেনে৷ সাবিত্রী জিন্দল হরিয়ানা সরকারের মন্ত্রীও ছিলেন৷ সাধারণ একটি শাড়ি পড়েই বাড়ি বাড়ি ভোট চাইছেন তিনি৷ যদিও ভোটারদের সঙ্গে খুব বেশি কথা বলেননি তিনি৷ শুধু জানিয়েছেন, তাকে ২০০৫ ও ২০০৯ […]
সুপার ক্লাসিকো
ম্যাচটা হওয়ার কথা ছিল লিওনেল মেসির। হতে পারত নেইমারেরও। তা না হলে নিদেনপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো কিংবা অস্কার, ডেভিড লুইজদের। বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে রেফারি কাল শুরুর বাঁশি বাজানোর আগ পর্যন্ত যদি কেউ বলত, এ ম্যাচের নায়ক হবেন ডিয়েগো তারদেল্লি, বাঁকা হাসিতে সেটা উড়িয়ে দিতেন অনেকে।কিন্তু ফুটবল-বিধাতার হাতে লেখা চিত্রনাট্য বদলানোর সাধ্য কার! […]
মেসির পেনাল্টি মিস
তাঁর নিন্দুকেরা খোঁচা মেরে বলতে পারেন, ‘ও তো মেসি নয়, মিসি। এত এত পেনাল্টি যে মিস করে।’ আর তাঁর ভক্তেরা বলতে পারেন, ‘এসব বলে লাভ নেই। সস্তা গোল মেসি করেন না। পেনাল্টি থেকে নয়, তিনি সৌন্দর্যের ফুল ফোটানো সব গোল করতেই ভালোবাসেন।’ পক্ষে-বিপক্ষে চাপান-উতোর যা-ই হোক, এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই, লিওনেল মেসির […]
সাইবার অপরাধের ‘আসল খেলোয়াড়’
সারা দুনিয়ার তাবৎ সাইবার অপরাধের নেপথ্যে ‘আসল খেলোয়াড়’ হিসেবে কাজ করছে মাত্র ‘১০০ জনের মতো’ দুর্ধর্ষ সাইবার অপরাধী। আর এদের একটা বড় অংশই রুশ ভাষাভাষী অঞ্চলে বসবাস করেন। ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোলের সাইবার ক্রাইম সেন্টারের প্রধান ট্রোয়েলস ওয়েরটিং সম্প্রতি এই মন্তব্য করেছেন। খবর বিবিসির। বিবিসির টেক টেন্ট রেডিও শোতে কথা বলার সময় ওয়েরটিং বলেন, […]
ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই
আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। প্রাণঘাতী এ জীবাণুতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা শুক্রবার চার হাজার ৩৩-এ উঠেছে। প্রায় সব কটি মৃত্যুর ঘটনা আফ্রিকায় ঘটলেও কয়েকটি মহাদেশে বেশ কয়েকটি সংক্রমণের ঘটনার কারণে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়েছে। ইবোলা সংক্রমণ রোধে এখনকার চেয়ে অন্তত কুড়ি গুণ বেশি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্স, আল-জাজিরা ও […]
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেলো গ্লোবাল আইসিটি এক্সিলেন্স এওয়ার্ড ২০১৪
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৪’ পুরস্কার পেয়েছে। বিভিন্ন দেশের তথ্য-প্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এ পুরস্কার দিয়ে থাকে। গত ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াদালাজারায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এ পুরস্কার গ্রহণ করেন।
বদি কারাগারে
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুদকের ওই মামলায় আজ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বদি।শুনানি নিয়ে মহানগর হাকিম মারুফ হোসেন বেলা সোয়া ১১টার দিকে বদির জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে […]