ইরানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পুলিশ বাহিনীর একটি হালকা বিমান দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর জাহেদানে বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদান। তেহরান থেকে জাহেদান যাওয়ার পথে টার্বো কমান্ডার নামের হালকা বিমানটি জাহেদানের সাবজপুশান পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে উচ্চপদস্থ তিন কর্মকর্তা, একজন পুলিশ কর্মী এবং তিনজন ক্রু রয়েছেন বলে জানান হয়েছে। […]
ইউসুফ রাজুর ৪র্থ একক এলবাম ‘সাম্রাজ্য’ প্রকাশিত (video)
নিজের একক, মিক্সড ও ডুয়েট মিলিয়ে ১৮টি এলবাম প্রকাশ পেয়েছে ইউসুফ রাজুর। ‘সাম্রাজ্য’ এ শিল্পীর ৪র্থ একক এলবাম। ভিন্ন ঘরনার ৮টি গান থাকছে এ এলবামে। গান গুলো লিখেছেন এবং সুর করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার লুৎফর হাসান। এলবামে রাজুর সাথে ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন- পুতুল ও লিজা। গানগুলোর সঙ্গীতায়জন করেছেন- অয়ন মিজান। গান গুলোর মধ্যে […]
শেখ হাসিনা আওয়ামী লীগের জন্যও অভিশাপ -রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জন্যও অভিশাপ বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার কারণেই সারা দেশে গুম-খুন-হানাহানি-রক্তপাত লেগে আছে। শেখ হাসিনা শুধু দেশবাসী ও দেশের জন্য নয়, আওয়ামী লীগের মতো একটি পুরনো দলের জন্যও অভিশাপ হয়ে দেখা দিয়েছেন। […]
‘কোন জঙ্গি গোষ্ঠীর অর্থায়নে জামায়াত পরিচালিত হয় না’
জামায়াতের সঙ্গে কোন জঙ্গি সংগঠনের সম্পর্ক নেই এবং অতীতে কখনোই ছিল না বলে দাবি করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের রাজনীতি পরিচালিত হয় দলটির জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রদত্ত অর্থে। কোন জঙ্গি গোষ্ঠী বা অন্য কোন সংস্থার আর্থিক সাহায্য-সহযোগিতায় জামায়াতে ইসলামী পরিচালিত হয় না। কোন চরমপন্থার সঙ্গে জামায়াতের […]
আসেম সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী বুধবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানী মিলানে বৃহস্পতিবার থেকে দু’দিনের ওই সম্মেলন শুরু হবে। ২০১২ সালে ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত নবম শীর্ষ সম্মেলনে সংস্থাটির পূর্ণ সদস্য পদ পাওয়া বাংলাদেশের এবারের দশম আসরে মূলত অভিষেক হবে। অবশ্য গেল আসরে বাংলাদেশের সঙ্গে নরওয়ে ও সুইজারল্যান্ডকে পূর্ণ সদস্য পদ দেয়ার […]
গান্ধী সারা বিশ্বের কোটি কোটি মানুষের বাতিঘর’
দারিদ্র্য, সাম্প্রদায়িক দাঙ্গা ও সন্ত্রাসবাদ ভারত-বাংলাদেশের অভিন্ন সমস্যা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণে এ সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ভূমিকায় মহাত্মা গান্ধীর দর্শনের অভাস পাওয়া যায়। সীমান্ত চুক্তি, তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সব অমীমাংসিত বিষয় রয়েছে […]
সুয়ারেজের প্রকৃতির ডাক
চার মাস পর সিনিয়র পর্যায়ের ফুটবলে পা রাখলেন লু্ইস সুয়ারেজ। আর আলোচিত এ স্ট্রাইকার প্রত্যাবর্তন ম্যাচে খেলা চলাকালে মাঠে পেলেন প্রকৃতির ডাক। শুক্রবার ফুটবলে সাফল্যের এক রাত কাটলো এশিয়ার দলগুলোর। প্রীতি ম্যাচে সৌদি আরব ১-১ গোলে রুখে দেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। অন্য ম্যাচে মধ্য আমেরিকার ফুটবল শক্তি জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জয় কুড়ায় জাপান। সাইতামার […]
তিন ফিফটিতেও নিরাপদ নয় ভারত
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভারত হেরেছিল ১২৪ রানের বিশাল ব্যবধানে। ঘুরে দাঁড়ানো দ্বিতীয় ম্যাচে গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। দলীয় চতুর্থ রানের মাথায় শিখর ধাওয়ানকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। একপর্যায়ে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও সুরেশ রায়না ১০৫ রানের জুটি গড়ে পথ দেখান ভারতকে। […]
লন্ডন গেল সোনালী অতীত ক্লাব
লন্ডন সোনালী অতীত ক্লাবের আমন্ত্রণে পাঁচটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে লন্ডন গেল বাংলাদেশ সোনালী অতীত ক্লাব। শুক্রবার যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয়ের অধিনায়কত্বে লন্ডন গেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শেখ মো. আসলাম, খুরশিদ আলম বাবুল, ইলিয়াছ হোসেন, সত্যজিৎ দাস রুপু, বিএ জোবায়ের নিপু ও […]
পাঁচ বছরে তারদেলির প্রথম গোল
গত ক’দিন ফুটবল বিশ্ব মজেছিল মেসি-নেইমার প্রসঙ্গ নিয়ে। তবে গতকাল বেইজিংয়ে সুপারক্লাসিকো লড়াই শেষে বাকিদের ছাপিয়ে সব আলো দিয়েগো তারদেলির দিকে। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তারদেলির অভিষেক ২০০৯ সালে। কিন্তু পাঁচ বছরে দিয়েগো তারদেলি হলুদ-সবুজ জার্সি গায়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৭ ম্যাচ। ব্রাজিল দলে দ্বিতীয় দফা দায়িত্বে ফিরে এবার তারদেলিকে সুযোগ দেন ব্রাজিল […]
অবশেষে জিতলো নেদারল্যান্ডস
অবশেষে জয়ের দেখা পেলো নেদারল্যান্ডস। এ বছর ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা। বিশ্বকাপের পর নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব ছাড়েন লুইস ভ্যান গাল। নতুন কোচের দায়িত্ব নেন গুস হিডিঙ্ক। কিন্তু নতুন দায়িত্ব নিয়ে নেদারল্যান্ডসকে তিনি টানা দুই ম্যাচ হার উপহার (!) দিয়েছেন। বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে ইতালির কাছে তারা হেরেছিল ২-০ গোলে। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর […]
ডোনাভানের গুডবাই
আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো পা রাখলেন ল্যান্ডন ডোনাভান। শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতিম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন এ মার্কিন স্ট্রাইকার। যুক্তরাষ্ট্রের ফুটবলে গত এক দশকে সবচেয়ে জনপ্রিয় তারকা ল্যান্ডন ডোনাভান ইকুয়েডরের বিপক্ষে খেলেন ম্যাচের ৪০ মিনিট। ইস্ট হার্টফোর্ডে স্বাগতিক যুক্তরাষ্ট্র ১-১ গোলের সমতায় শেষ করে এ প্রীতিম্যাচ। যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে সর্বাধিক ৫৭ গোলের কৃতিত্ব […]
১ বছর পর ফ্যালকাওয়ের গোল
জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘ ১১ মাস পর গোল পেলেন রাদামেল ফ্যালকাও। আর খেলার মাঠে নিজেদের সামর্থ্য জাহির করলেন কার্লোস বাকা- হামেস রদ্রিগেসরা। শুক্রবার প্রীতি ম্যাচে মধ্য আমেরিকার দল এল সালভাদরকে ৩-০ গোলে পরাস্ত করে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচের ৮ মিনিটে কলম্বিয়াকে দারুণ হেডের গোলে এগিয়ে নেন ফ্যালকাওই। পরে জোড়া গোল পান স্প্যানিশ দল […]
নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে মাহাবুব হারুনের!
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে নিজ দেশে ফিরে গেছেন নাভিদ আলম। তাই এখন কোচশূন্য জাতীয় হকি দল। নিষেধাজ্ঞা থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও স্থানীয় কোচ মাহবুব হারুনের ওপর দায়িত্ব দিতে পারছে না ফেডারেশন। অর্থ সঙ্কটে নাভিদ আলমের শূন্যতা পূরণে আনা যাচ্ছে না বিদেশী কোচও। এ নিয়ে বেশ সঙ্কটেই রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। যদিও মুখে সঙ্কটের কথা […]
তিন গোলই কিয়েলিনির
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর বাছাই পর্বে ইতালির জয়রথ চলছেই। ‘এইচ’ গ্রুপে তারা ২-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে। শুক্রবার দুই দলের মধ্যকার ম্যাচের তিনটি গোলই এসেছে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েলিনির পা থেকে। এ বছর ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের কামড় খেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর এই প্রথম তিনি দেশের হয়ে খেলতে নামেন। জুভেন্টাসের হয়ে এই মওসুমে […]