দেশে ১১ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী
বাংলাদেশের বেসরকারি খাতের কোম্পানি গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি হওয়ায় গ্রামীণ ফোনকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি হওয়া উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে তিনি গ্রামীণ ফোনকে এই অভিনন্দন জানান। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে বর্তমানে প্রায় ১১ কোটি […]
আজ থেকে শুরু হচ্ছে IFOST সম্মেলন কক্সবাজারে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আগামীকাল মঙ্গলবার থেকে কক্সবাজারের লং বিচ হোটেলে শুরু হচ্ছে ‘নাইনথ্ ইন্টারন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটেজিক টেকনোলজি (আইএফওএসটি) সম্মেলন। তিনদিনের এ সম্মেলন চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ২৫০ এবং বাংলাদেশের ৩০০ গবেষক অংশ নেবেন। সম্মেলন সম্পর্কে চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. কৌশিক […]
দেশে প্রথমবার ডিআরএস
২৫শে অক্টোবর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে প্রথমবারের মতো ডিআরএস পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই পদ্ধতি থাকলেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তা থাকছে না বলেই নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ঘরোয়া সিরিজে আমরা প্রথমবারের মতো […]
জিম্বাবুয়ের নাজুক ব্যাটিং
জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরের আত্মবিশ্বাস ছিল ব্যাটিং নিয়ে। গতকাল সেই আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে। কারণ, তিন দিনের প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের বাইরে থাকা বিসিবি একাদশের বোলাররা তাদের ব্যাটিং লাইনআপকে চেপেই ধরেছিলেন। বিসিবি দলের অধিনায়ক নাঈম ইসলাম মোট ১১ জন বোলারকে ব্যবহার করেছেন। এর মধ্যে ৮জন বোলারই উইকেট তুলে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচ হওয়ায় দু’দলেই খেলেন […]
ভালবাসা দিবসের নাটকে রিয়াজ-তিশা
সকাল আহমেদের নির্দেশনায় এখন পর্যন্ত চারটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও নাট্যাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দু’জন প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সকাল আহমেদের পরিচালনায় ‘এক বছর পরের সন্ধ্যা’ নাটকে। এ নাটকটি গত পহেলা বৈশাখে আরটিভিতে প্রচার হয়ে বেশ প্রশংসিত হয়। পঞ্চমবারের মতো রিয়াজ-তিশা সকাল আহমেদের নির্দেশনায় আসছে ভালবাসা দিবস উপলক্ষে একটি […]
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে নতুন প্রশাসক
চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নতুন প্রকাশক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা উন্নয়ন) মো. নাজমুল আরেফিনকে। দুই একদিনের মধ্যে নতুন প্রশাসক সমিতির দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দের হাতে সমিতির দায়িত্বভার প্রদান করার পূর্ব পর্যন্ত নতুন প্রশাসক সমিতির সব কার্যক্রম […]
হৃদয়ের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা
মডেল-অভিনেত্রী সুজানাকে বিয়ের পর থেকেই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন মিউজিক সেনসেশন হৃদয় খান। বিয়ের পর কাজ থেকে খানিক বিরতিতে গেলেও বর্তমানে আবারও গানে মনোযোগী হয়েছেন তিনি। এরই মধ্যে ঈদের কয়েকটি অনুষ্ঠানেও হৃদয়ের উপস্থিতি চোখে পড়েছে। তবে খুব শিগগিরই নতুন কিছু শিল্পী নিয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ‘হৃদয় মিক্স-৪’-এর কাজ। এর আগে হৃদয়ের সুর-সংগীতায়োজনে ‘হৃদয় মিক্স’-এর […]
জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ হাসপাতালে, দোয়া চেয়েছে পরিবার
জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার স্ত্রী রেখা সামাদ মানবজমিনকে জানান, পায়ের আঙুলের একটি ক্ষত থেকে ইনফেকশন হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পাশাপাশি নানা জটিল রোগে ভুগছেন তিনি। রেখা সামাদ জানান, টেলিসামাদ গত ২০শে মে আমেরিকায় যান। দীর্ঘ চার মাস নিউ ইয়র্কে […]
‘এখন লালনের মধ্যেই বিরাজ করছি’- সালমা
এবারের ঈদটা বেশ ভালই কাটিয়েছেন এ প্রজন্মের ফোকসম্রাজ্ঞী সালমা। স্বামী, সন্তানের সঙ্গে পারিবারিক আবহেই কেটেছে ঈদের দিনগুলো। তবে একাধিক ঈদের অনুষ্ঠানে দেখা গেছে সালমাকে। পাশাপাশি ঈদে তার একটি নতুন মিউজিক ভিডিওর প্রচার শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে। এরই মধ্যে এর ভাল রেসপন্সও মিলেছে। এদিকে লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমপ্রতি মাছরাঙা টিভিতে সালমা লাইভ গান পরিবেশন করেছেন। লালনের […]
ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত ৩৩, বহু আহত
ইয়েমেনের আল-বাইদা ও ইব প্রদেশে আল-কায়েদার আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের প্রতি নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও একটি শহর দখল করেছে জঙ্গি সংগঠনটি। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তবে তাদের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা […]
এফবিআই’কে ঘুষ, দোষ স্বীকার বাংলাদেশী যুবকের
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী রিজভি আহমেদ সিজার (৩৫) ও মার্কিন নাগরিক জোহানেস থ্যালার (৫১) তাদের বিরুদ্ধে আনীত ঘুষ লেনদেন ও প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের সঙ্গে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হোয়াইট প্লেইন্স রেসিডেন্ট এজেন্সির সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লুসতিয়িকও অভিযোগ স্বীকার করেছেন। বাংলাদেশের বিরোধী দলের প্রথম সারির এক রাজনীতিকের ক্ষতি […]
বাংলাদেশী ২ তরুণকে ধরে নিলো বিএসএফ
বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী দুই তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র এনামুল হক (২৫) ও ইসমাইল আলীর পুত্র হাসান আলীকে (১৮) গতকাল রাত ৮টার দিকে ৩৬৭ নম্বর পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায় ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ-১২১ ব্যাটালিয়নের […]
মালয়েশিয়ায় শোকেস বাংলাদেশ নভেম্বরে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশী পণ্যের মেলা আয়োজন করা হচ্ছে চলতি বছরের নভেম্বরে। ১৪ থেকে ১৬ই নভেম্বর অনুষ্ঠেয় এ মেলার শিরোনাম শোকেস বাংলাদেশ-২০১৪। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। এ নিয়ে তৃতীয়বার মালয়েশিয়াতে মেলা আয়োজন করা হচ্ছে। বিএমসিসিআই সভাপতি নাসির এ চৌধুরী গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ […]
আইএসও সনদ পেলো রবি
গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড। সম্প্রতি অপারেটরটিকে আইএসও (আইএসও ২৭০০১:২০১৩) সনদ প্রদান করে বৃটিশ স্ট্যান্ডার্ড ইন্সটিটিউট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) এবং দ্য ইন্টারন্যাশনাল ইলেক্ট্রো টেকনিক্যাল কমিশনের (আইইসি) একটি যৌথ উপ-কমিটি তথ্য নিরাপত্তা মানের স্বীকৃতি হিসেবে আইএসও ২৭০০১:২০১৩ প্রদান করে। রবি আজিয়াটা লিমিটেডের চিফ […]
কারখানা মেরামত হচ্ছে কিনা গভীর নজর ক্রেতাদের
দেশের গার্মেন্ট কারখানার পরিদর্শনে বের হওয়া ত্রুটি এবং তা সংশোধনে কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা দেখতে গভীর নজর রাখছে আন্তর্জাতিক ক্রেতারা। এ ছাড়া পরিদর্শনে কারখানার অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি সমাধানে আগামীতে কি কি ব্যবস্থা নেয়া হবে সেটাও তারা জানতে চেয়েছেন। পাশাপাশি কারখানায় অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাসামগ্রী ব্যবহারে কিছু মালিকের উদাসীনতা নিয়েও তারা উদ্বেগ […]