প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দিলেন নিলু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন দলটি (একাংশ)-র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। গতকাল সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দিয়েছেন বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী। এর আগে গত রমজানে গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ  দেয়ার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বহিষ্কৃত হন নিলু। এরপর গত কয়েক মাস আগে  […]

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় যৌতুকের জন্য হাবিবা আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবদুল রাজ্জাক ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের বাবা আবদুল আজিজ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত দেড় বছর আগে টুমচর গ্রামের আবদুল ছাত্তারের ছেলে আবদুল রাজ্জাকের […]

খালেদার বিরুদ্ধে মামলা

২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দেয়ার অভিযোগ এনে নালিশি মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আজ সকালে ঢাকা মহানগর হাকিম  মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি সকাল ১১টায় হবে বলে জানিয়েছে আদালত। […]

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি সোনাসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি সোনাসহ লিটন মিয়া (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।  গতরাতে সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীকে সোনাসহ  আটক করা হয়। লিটন মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলায়। জব্দ করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

নয়াপল্টন থেকে ছাত্রদলের ১৫ কর্মী আটক

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নতুন কমিটির পক্ষের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।ছাত্রদলের নবঘোষিত কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী মানবজমিন অনলাইনকে জানান, আজ সকালে দলীয় কার্যালয়ে ঢোকার সময় ১৫ জন ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। কোন অভিযোগ ছাড়াই তাদের আটক করা হয়েছে […]

রাবির হল থেকে দুই শিবির কর্মী আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মডেল টেস্ট নেয়ার সময় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে ওই দুই শিবির কর্মীকে আটক করে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত শিবির কর্মীরা হলেন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নবাব আব্দুল লতিফ হলের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক এবং ইসলামের ইতিহাস […]

গাইবান্ধায় শিবির কর্মী শাওন গ্রেফতার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল সোমবার সকালে শিবির কর্মী শাওনকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম তাকে গ্রেফতার করে। গত সংসদ নির্বাচনের আগে-পরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অন্ততঃ ৫টি মামলা রয়েছে। সে উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের আব্দুল করিম […]

পলাশবাড়ীতে নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৃথক দু’টি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বেতকাপা ইউপি’র নব-নির্বাচিত ইউপি সদস্য হাবিবুর রহমান ও পবনাপুর ইউপি’র ইউপি সদস্য তহিদুল ইসলাম প্রধান আরজুকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম। […]

পলাশবাড়ী মহিলা কলেজে ইভটিজিং-মাদক-বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী মহিলা কলেজের উদ্যোগে ইভটিজিং-বাল্যবিবাহ-মাদক ও যৌতুক প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওই কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজের সভাপতিত্বে কলেজ হলরুমে মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, যথাক্রমে থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও নির্বাচনী এলাকার এমপি’র প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক […]

গাইবান্ধায় ৮৩ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিলসহ আশিকুর রহমানকে (২০) আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার হোসেনপুর ইউপি’র করতোয়াপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে সোমবার দুপুরে র‌্যাব তাকে আটক করে। আশিকুর রহমান হিলি সিমান্ত থেকে ঘোড়াঘাট হয়ে দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ নানা মাদক পাচার করে আসছিল। আশিকুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল […]

গাইবান্ধায় নিখোঁজ পুলিশ সদস্যের মৃত্যু

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ কনস্টেবল চয়ন কুমার রায় মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে তিনি মারা যান। গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ বিকেল ৩টার দিকে সাঘাটা উপজেলার বরমতাইড় এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। […]

“জলঢাকায় যুবলীগের ২১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন”

ইমানুর রহমান,নীলফামারী:-নীলফামারীর জলঢাকায় উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ককমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি|এই কমিটিতে সাবেক জলঢাকা উপজেলাছাত্রলীগের সভাপতি ও নীলফামারী জেলা যুবলীগের সদস্য সারোয়ার হোসেনসাদেরকে আহ্বায়ক এবং মো.হুমায়ন কবির খান ও মো.মকছুদার রহমানকে যুগ্নআহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়|তবে সোমবার নবগঠিতকমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কমিটি থেকে বাদ পড়া উপজেলা যুবলীগেরসাধারণ সম্পাদক […]

বাঘায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বুদ্ধি প্রতিবন্ধী আনেরা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লোকমুখে খবর পেয়ে উপজেলার আমোদপুর গ্রামের হাসমত আলীর আম বাগান থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আনেরার ভাই দুলাল হোসেন বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার […]

বছরে সড়কে মৃত্যুর মিছিলে ১২০০০ মানুষ

দেশে প্রতি বছর সড়ক পথে দুর্ঘটনায় গড়ে ১২ হাজার  মানুষ  নিহত ও ৩৫ হাজার আহত হন। চালকদের বেপরোয়া যান চালানোর কারণে প্রায় প্রতিদিনই দেশে  ঘটছে  এ প্রাণহানি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে সড়ক-মহাসড়কগুলোর বেহালও দুর্ঘটনার অন্যতম কারণ। এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। পাশপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুয়ায়ী বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে […]

পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের সমাবে

পুলিশের বাধায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। গতকাল বিকালে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পদচ্যুত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছিলেন তারা। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। বেলা তিনটার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে […]