সভামঞ্চ ভাংচুর: পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপির
সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাংচুর ও দলের কর্মসূচিতে বাঁধা প্রদানের অভিযোগ এনে সদর থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। আজ সকাল সাড়ে ১০টায় ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সন্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেন, পৌর এলাকার ওয়ার্ড […]
ফেনীতে ২০টি স্বর্ণের বারসহ ছাত্র আটক
ফেনীর মুহুরীগঞ্জে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ মোহাম্মদ মোর্শেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহন থেকে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। আটক মোহাম্মদ মোর্শেদ চট্রগ্রামের ফটিকছড়ি এলাকার দৌলন এলাকার আবুল কালামের ছেলে ও চট্রগ্রামের সাউদান ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। ছাগলনাইয়া থানার অফিসার […]
‘নিজামী-সাঈদীকে দিয়ে জানাজা পড়ানোর দাবি অযৌক্তিক’
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে গোলাম আযমের জানাজা পড়ানোর দাবিকে অযৌক্তিক বলে মনে করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলতে পারি, কারাবন্দী কারও মৃত্যু হলে […]
এখন মানুষের গায়ে হাত দিয়ে দেখুক-শেখ হাসিনা
হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের সময় তারা যা করেছিল এখন তা করতে পারবে না। তখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এখনদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। তারা আন্দোলনের নামে দেশের একটি মানুষের গায়ে হাত দিয়ে দেখুক না কি হয়! দু’ চারটা মানুষ হত্যা করা তো আন্দোলন নয়। সরকারের বৈধতা নিয়ে সমালোচনার জবাবে […]
‘এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের এক লাখ ১০ হাজার কর্মীর’
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব সিভিল মেরিট’-এ ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন স্যার ফজলে হাসান আবেদের কাছে সম্মাননার মেডেল ও সনদ তুলে দেন। সম্মাননা গ্রহণ করে ফজলে হাসান আবেদ বলেন, এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের […]
ড. কামাল হোসেন নিজের ফাঁসি চাইলেন
বিএনপির বিরুদ্ধে ১৪ দলের সঙ্গে জোট করার মাধ্যমে অর্জিত বিজয় হাতছাড়া হওয়ায় ভীষণ অনুতপ্ত ড. কামাল হোসেন। এজন্য তিনি তার নিজের ফাঁসি চেয়েছেন। গতকাল তিনি একটি মতবিনিময় সভা আহ্বান করেছিলেন তার বেইলি রোডের বাসভবনে। কিন্তু তা শেষ পর্যন্ত গড়ালো এক অন্তরঙ্গ আলোচনায়। শুরুতেই তিনি প্রথা ভাঙতে চাইলেন। বাসভবনে আয়োজন হলেও তার জন্য একটি বিশেষ চেয়ার […]
কথা বন্ধু সাইমুরের উপস্থাপনায় রেডিও স্বদেশের নতুন শো “ভালবাসার বার্তা”
আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও- রেডিও স্বদেশ ডট নেটের ফ্রাই ডে স্পেশাল শো “ভালবাসার বার্তা”। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবে কথা বন্ধু সাইমুর ও পরী…. বিকেল ৩-৫টা পর্যন্ত শুধু মাত্র রেডিও স্বদেশ ডট নেটে www.radioswadesh.net শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানটি শ্রোতাদের ভালবাসার না বলা কথাগুলো পৌঁছে দিব ভালবাসার মানুষের কাছে। অনুষ্ঠানে শ্রোতারা লাইভ কল ও […]
ফ্যাসিস্ট এ সরকারকে উৎখাত করতে পারলেই দেশবাসী গণতন্ত্র ফিরে পাবে — নূরুল ইসলাম খান নাসিম
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জাতীয়বাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম বলেছেন, ফ্যাসিস্ট এ সরকারকে উৎখাত করতে পারলেই দেশবাসী গণতন্ত্র ফিরে পাবে। বেগম খালেদা জিয়ার ডাকে সরকার পতনের আন্দোলনে শ্রমিকদল তথা ২০ দলীয় জোটের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আগামীতে সর্বস্তরের শ্রমিকদের সার্বিক স্বার্থরক্ষা সম্ভব হবে। নীলফামারীতে খালেদা জিয়ার সমাবেশ […]