তিন দিনের রিমান্ডে আলাল
হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার এসআই নয়ন মিয়া আজ আলালসহ সাতজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ছয়জনকে তিন দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি […]
বিদ্রোহী নেতাদের ডেকেছেন মির্জা আব্বাস
ছাত্রদলের বিদ্রোহী নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। সোমবার দুপুরে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার বিকালে ওই বাসায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এরপর বৈঠকের বিষয়ে বিস্তারিত দলীয় চেয়ারপারসনকে […]
গাইবান্ধায় এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর নির্বাচনী এলাকার এমপি মাহবুব আরা গিনি। এমপি সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। […]
নির্বাচনের প্রস্তুতি নিতে এরশাদের তাড়া!
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নেতাকর্মীদের তাড়া দিয়েছেন। বলেছেন হাতে সময় নেই। দল গোছাতে হবে, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জাতীয় পাটির দিকে মানুষ তাকিয়ে আছে। তবে কেন কি কারণে এতো তাড়া তা স্পষ্ট করেননি সাবেক এই প্রেসিডেন্ট। গত কয়েক দিন ধরেই এরশাদ দলের নেতাকর্মীদের এমন তাড়া দিচ্ছেন। তবে টিক কী কারণে এরশাদ এমন […]
গাইবান্ধায় ফেনসিডিলসহ যুবক-যুবতী আটক
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিলসহ টিপু মিয়া (১৮) ও সুমি আখতার (১৯) নামে দুই যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জ এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০ টায় তাদের আটক করা হয়। আটক টিপু মিয়া […]
গাইবান্ধায় জীনের বাদশা জেলহাজতে
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী আবির হোসেন (৩৫) নামে এক জীনের বাদশা প্রতারকচক্রের সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রাম থেকে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। আবির হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের সমা শেখের পুত্র। গোবিন্দগঞ্জ […]
সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা হরতালে চুয়াডাঙ্গায় মাঠে নেই কেউ : যান চলাচল স্বাভাবিক : যুবলীগের হরতাল বিরোধি মিছিল
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৬.১০.১৪): সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা সকাল সন্ধা হরতালে চুয়াডাঙ্গায় মাঠে নেই কোন ইসলামী দলসমূহের নেতা ও কর্মীগন। হরতালের সমর্থনে জেলার কোথাও মিছিল বা পিকেটিংয়ের সংবাদ পাওয়া যায়নি। আন্তজেলা যান চলাচল স্বাভাবিক। মটরসাইকেল, থ্রি হুইলার ও সকল ছোট যানবাহনের চলাচল ছিল চোখে পরার মত কিন্তু ঢাকাগামী দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। এদিকে হরতাল […]
গোলাম আযমের কফিনে ‘ঘৃণার জুতো’ ছুঁড়ে মূহুর্তে আলোচনায় যে যুবক !
৩৩ বছর পর আবারও বায়তুল মোকারমে ঘৃণার জুতা নিক্ষিপ্ত হলো একাত্তরের রাজাকার শিরোমণি গোলাম আযমের প্রতি। ১৯৮১ সালে এক জানাজায় অংশ নিয়ে বিক্ষিপ্ত জনতা জুতাপেটা করেন গোলাম আযমকে। শনিবার তার মরদেহ বায়তুল মোকাররমে আসার পথে পল্টন মোড়ে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তার লাশবাহী ফ্রিজার ভ্যানে জুতা নিক্ষেপ করে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বেশ কয়েকটি […]
প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড করলো ” হ্যাপি নিউ ইয়ার”
বছরের অন্যতম আলোচিত ছবি হ্যাপি নিউ ইয়ার মুক্তি পেয়েছে ২৪ অক্টোবর শুক্রবার। মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে ফারাহ খান পরিচালিত শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির হ্যাপি নিউ ইয়ার। মুক্তির পরেও বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে ছবিটি। প্রথম দিনেই ৪৫ কোটি রুপি জমা পড়েছে ছবিটির ঝুলিতে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়ের রেকর্ড। দিওয়ালি […]
উদ্ভাবিত হলো আরও শক্তিশালী মাইক্রোস্কোপ
মাইক্রোস্কোপের কাজ আসলে কী? ক্ষুদ্রাতিক্ষুদ্র সব বস্তুকে মানুষের চোখে দেখার মত বর্ধিত করে তোলা, তাই তো? কিন্তু সম্প্রতি হাওয়ার্ড হিউস মেডিক্যাল ইন্সটিটিউট উদ্ভাবন করেছে এমন এক শক্তিশালী মাইক্রোস্কোপ যা জীবন্ত কোষ, পদার্থের অণু এবং বিভিন্ন প্রাণীর ভ্রূণের কার্যকলাপ রেকর্ড করতে পারবে, তাও আবার ত্রিমাত্রিক রূপে। Science জার্নালে অক্টোবরের ২৪ তারিখে প্রকাশিত হয় এই মাইক্রোস্কোপের তথ্য। এটি […]
এবার গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে ললিপপ
এ বছরের ডিসেম্বরেই অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ নামের মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) সংস্করণটি গ্যালাক্সি এস৫ নামের স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোনে পাওয়া যাবে। স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত করেছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ললিপপ ওএসটি বিশ্বের সব গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে আপডেট করতে এক মাসের কাছাকাছি সময় […]
বেনাপোল বন্দর পরিদর্শন করবেন ভারতীয় হাই কমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ বেনাপোলে স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বন্দর পরিদর্শনসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় আলোচনা বৈঠক করবেন। এজন্য সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় স্থলপথে ভারত থেকে ফিরে বেনাপোল বন্দরের ওপারে নির্মাণাধীন ভারতের পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করবেন। এরপর দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি বৈঠক করবেন। সে […]
গুদামেই নষ্ট হচ্ছে সরকারি চিনি
রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন চিনিকলগুলোর গুদামে মজুত প্রায় ১০ হাজার টন চিনি নষ্ট হতে বসেছে। মিল কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসএফআইসিতে চিঠি পাঠিয়েছে।কয়েক বছর ধরে গুদামে অবিক্রীত অবস্থায় পড়ে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিক কী পরিমাণ চিনি নষ্ট হয়ে যাচ্ছে, কোনো চিনিকল কর্তৃপক্ষ তা চিঠিতে উল্লেখ করেনি।করপোরেশনের […]
শারীরিক অক্ষমতার লজ্জা সইতে না পেরে স্ত্রীর সামনেই আত্মহত্যা!
নিজের শারিরীক অক্ষমতার কারণে স্ত্রী, এমন কি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকেও প্রতিনিয়ত অপমান আর কটূ কথা শুনতে হতো চট্টগ্রামের তরুণ প্রকৌশলী সৌরভ পালকে (৩৫)। দিনের পর দিন চলা এই অপমানের বোঝা সইতে না পেরে নিজের স্ত্রীর সামনেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে। […]
গাড়ি আমদানিতে নীতিমালা চায় বারভিডা
গাড়ি আমদানিতে দীর্ঘমেয়াদি নীতিমালা চায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)। গাড়ি ব্যবসায় গতি ধরে রাখার জন্য ঋণ ও শুল্ক নীতিমালা থাকা প্রয়োজন। এ জন্য কমপক্ষে তিন বছরের নীতিমালা করার দাবি জানান প্রতিষ্ঠানটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন। বারভিডার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]