কলেজছাত্রীর মুখে ক্ষুরের পোঁচ দেওয়ার ঘটনায় মামলা
মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামে বখাটের ধারালো ক্ষুরের পোঁচে মেয়ে মাবিয়া সুলতানার গুরুতর জখম হওয়ার ঘটনায় তাঁর বাবা আতর আলী মামলা করেছেন। গতকাল সোমবার রাতে মহম্মদপুর থানায় করা ওই মামলায় আশিক মোল্লা (২০) ও মো. রয়েল (২২) নামের দুই যুবককে আসামি করা হয়। আশিক ডুমুরশিয়ার পাশে আড়পাড়া গ্রামের আর রয়েলের বাড়ি মাবিয়াদের বাড়ির পাশে। মহম্মদপুর […]
ললিপপ যুগের শুরু
এ বছরের জুন মাসে অ্যান্ড্রয়েড এল ও নতুন ম্যাটেরিয়াল ডিজাইন ইন্টারফেসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর গত মাসে নেক্সাস ৬ স্মার্টফোন ও নেক্সাস ৯ ট্যাবলেটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের ঘোষণা দিয়েছে গুগল। ৩ নভেম্বর থেকে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সংস্করণটি আপডেট করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফোর্বস অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।গুগল […]
স্পিকারের লন্ডন যাত্রা
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিপিএ সদর দপ্তর লন্ডনে দাপ্তরিক কাজ শেষ করবেন। খবর বাসসের। সফরকালে স্পিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমন্ত্রণে ৬ থেকে ৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় […]
ভারতকে টেক্কা দিতে জঙ্গি ব্যবহার করে পাকিস্তান: পেন্টাগন
ভারতের সেনাবাহিনীকে টেক্কা দিতে পাকিস্তান জঙ্গিগোষ্ঠীকে ব্যবহার করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়। পেন্টাগন আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে সর্বশেষ ষান্মাসিক প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপনের সময় বলেছে, আফগানিস্তান ও এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করছে। পাকিস্তান এই জঙ্গি শক্তি ব্যবহার করে […]
ভাইয়ের রেকর্ড ভাঙলেন ‘সুস্থির’ তামিম
খুলনা টেস্টে বাংলাদেশ দেখল এক অন্য তামিমকে। ধীরস্থির, প্রত্যয়দীপ্ত! বড় একটা ইনিংস খেলার অদম্য ক্ষুধা সঙ্গী করে খুলনায় খেলতে নামা তাঁর। সেই ক্ষুধা যে জিম্বাবুইয়ানদের এভাবে নাকাল করবে, সেটা আর কয়জন ভেবেছিলেন! টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরিটি যাঁর চার বছর আগে, সেই তামিম দারুণ এক শতরানে নাচিয়ে দিলেন শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারি। নাচিয়ে দিলেন গোটা […]
বাংলাদেশের ওষুধ শিল্পের ভূয়সী প্রশংসা মজীনার
বাংলাদেশ অচিরেই দক্ষিণ এশিয়ার ‘অর্থনৈতিক বাঘে’ পরিণত হবে এবং এতে ওষুধশিল্প একটি বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মজীনা এসব কথা বলেন। ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশে বর্তমানে আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের ওষুধ প্রস্তুত হচ্ছে। […]
কাশিমপুর থেকে আবার ঢাকায় কামারুজ্জামান
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সংগঠক মুহাম্মদ কামারুজ্জামানকে গতকাল সোমবার রাতে কাশিমপুরের কারাগারে পাঠানো হয়েছে। তবে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আবার ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি […]
তিন মেয়েসহ মাকে হত্যা, আরেকজন গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীরের মামা আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, গত রোববার গভীর রাতে সখীপুর উপজেলার বড়চালা গ্রামে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজারহারভুক্ত […]
ওয়াগাহ সীমান্তে আত্মঘাতী হামলা : সন্দেহভাজন হামলাকারীসহ গ্রেপ্তার ২০
পাকিস্তানের ওয়াগাহ সীমান্তে গত রোববার আত্মঘাতী বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ওই কিশোরই মূল হামলাকারী বলে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, আটক করা ওই কিশোরের নাম আবদুল রেহমান। সে পাকিস্তানের মুলতান জেলার বাসিন্দা। […]
লাদেন-হত্যার গোপন তথ্য নিয়ে বিপাকে নেভি সিল
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার পরও যেন মুক্তি মিলছে না মার্কিনিদের। নানা বিষয়ে লাদেনের তাড়া অব্যাহত আছে। সর্বশেষ যুক্ত হয়েছে তাঁকে গুলি করে হত্যার দাবি করা এক নেভি সিল সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি একটি তথ্যচিত্র। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ‘দ্য ম্যান হু কিলড ওসামা বিন লাদেন’ শিরোনামে একটি […]
দুই বন্ধুর ‘হঠাৎ দেখা’
দুজনের সম্পর্কটা অনেক পুরোনো। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটেও পথচলা শুরু প্রায় একই সময়ে। কিন্তু মজার ব্যাপার হলো, টেস্টে সাকিব আল হাসান আর তামিম ইকবালের জুটি খুব বেশিবার হয়নি। দুজনেরই এটি ৩৬তম টেস্ট। দুজন মিলে খেলেছেন ১৩৭টি ইনিংস। কিন্তু এর আগে মাত্র তিনটি জুটি হয়েছে দুজনের!খুলনা টেস্টের প্রথম দুই দিনে এ রকমই আরও […]
শিশিরকে ‘হৃদয়’ দিলেন সেঞ্চুরিয়ান সাকিব
তিন বছর পর নিজের তৃতীয় টেস্ট শতকটি একটু অন্যভাবেই উদযাপন করলেন সাকিব আল হাসান। সাধারণত সেঞ্চুরির পর ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট তুলে ‘তিন অঙ্ক’ উদযাপন করেন, তার থেকে একেবারেই আলাদা ছিল তাঁর উদযাপনটি। ব্যাট না তুলে উল্টো তা মাটিতে রেখে দুই হাতের আঙুল দিয়ে তৈরি করলেন হৃদয়, আর তা গ্যালারির দিকে দেখিয়ে শতকটি উৎসর্গ করলেন তাঁর […]
রেডিও স্বদেশের আড্ডায় মিডিয়ার ভূমিকা নিয়ে ফারুক, সুমন ও সাফায়াত
আজ বিকেল ৫টায় রেডিও স্বদেশ ডট নেটে আর.জে. সাইমুরের উপস্থাপনায় বাংলা গানের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মিডিয়ার ভূমিকা শীর্ষক প্রোগ্রামে স্বদেশ আড্ডায় থাকবেন গীতিকার ও গাজী টিভির সিনিয়র পাবলিক রিলেশন অফিসার ফারুক, ভোরের কাগজ ও জি-সিরিজ এর মিডিয়া ম্যানেজার সুমন মোস্তফা ও সঙ্গীত শিল্পী সাফায়াত হোসেন। অনুষ্ঠানটি সরাসরি অনুষ্ঠিত হবে রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ […]
তামিমের শতকে দৃঢ় বাংলাদেশ
তামিম ইকবাল আর সাকিব আল হাসান দুজনই প্রায় একসঙ্গে ছুঁলেন তার ল্যান্ডমার্ক। ওপেনার তামিম শতরান আর চার নম্বরে নামা সাকিব অর্ধশতরান পূর্ণ করেছেন আজ। মধ্য্হ্ন বিরতি পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ৩১৬। সাকিব ৮৯ আর মুশফিক ১১ রান নিযে আছেন। খুলনা টেস্টের দ্বিতীয় দিনে দেখে শুনেই ব্যাট করেন দুই বাঁহাতি। সাকিব ৫০ পূর্ণ করেন ৭১ বলে। […]
জঙ্গি খুঁজতে বাংলাদেশে আসতে চায় ভারতীয় তদন্ত দল
খাগড়াগড়-বিস্ফোরণের তদন্তে এবার বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল জাতীয় তদন্তকারী দল (এনআইএ)। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় ছাড়পত্র চেয়ে আবেদন করেছে তারা।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্তা বলেন, “ওই আবেদন বিদেশ মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা ঢাকার সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”প্রাথমিকভাবে ঢাকা ছাড়া তদন্তে উঠে আসা রাজশাহী, সাতক্ষীরার মতো জায়গাগুলিতে […]