আরেকটি রেকর্ডের সামনে সাকিব
নানা বিতর্ক পেরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরে রেকর্ডে ভাসছে সাকিব আল হাসান। এরই মধ্যে ইমরান খান, বোথামদের রেকর্ডও তিনি ছুঁয়ে উঠে এসেছেন অনন্য উচ্চতায়। এবার তাদের ছাড়িয়ে যাওয়ার পালা। তবে তৃতীয় টেস্টেও তার সামনে অপেক্ষা করলো আরও একটি ব্যক্তিগত রেকর্ড পূরণ করার সুযোগ। এই পর্যন্ত দু’টি টেস্টে একটি সেঞ্চুরি হাঁকিয়ে তার সংগ্রহ ১৬৩ রান। […]
ব্যাংককে অনন্ত-বর্ষা
বাবা-মা হওয়ার জন্য সময়ের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন। সোমবার তারা ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নভেম্বরের শেষদিকে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ব্যাংককের একটি হাসপাতালে মা হবেন বর্ষা। সেই সঙ্গে অনন্ত হবেন বাবা। এই তারকা দম্পতির প্রথম সন্তান হবে এবার। স্বভাবতই দু’জনই বেশ আনন্দিত। ব্যাংকক যাওয়ার আগে অনন্ত-বর্ষা সবার কাছে দোয়া […]
খালেদা জিয়া কিশোরগঞ্জ যাচ্ছেন আজ
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি আদায়ের পক্ষে জনমত গড়তে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়রাপারসন। […]
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই
প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীর নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রাতেই মরদেহ শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হিমঘরে রাখা হবে। জিল্লুর রহমান সিদ্দিকী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চাকরির জন্য লোক ধরাধরি অবমাননাকর
তরুণদের আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা সমাপনের পর চাকরির জন্য এখানে-সেখানে লোকজনকে ধরাধরি করা শিক্ষিত লোকজনের জন্য অবমাননাকর। আমরা চাই না আমাদের যুবসমাজ তাদের চাকরির জন্য এখানে-সেখানে ঘোরাফেরা করুক। অন্যের ওপর নির্ভর করার পরিবর্তে আমাদের যুবসমাজ স্ব-উদ্যোক্তায় পরিণত হোক, নিজের পায়ে দাঁড়াক এবং অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুক। প্রধানমন্ত্রী […]
১২০০০ কর্মী যাবে মালয়েশিয়া
আগামী জানুয়ারিতে ১২ হাজার কর্মী যাবে মালয়েশিয়ায়। এ ছাড়া গৃহকর্মী হিসেবে বেশ কিছু নারী কর্মীও পাঠানো হবে। আগামী ডিসেম্বরে সে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে এ ব্যাপারে চুক্তি সম্পন্ন হতে পারে। এর আগেই সব ধরনের আলোচনা এগিয়ে রাখা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন একথা জানিয়েছেন। সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি […]
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর দু’টি সংস্থা একই সঙ্গে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না- এই যুক্তি দেখিয়ে গত ৫ই মে হাইকোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। […]
বাকিতে এলসি খোলার আগে বিনিয়োগ বোর্ডের অনুমোদন
এক বছরের বেশি সময়ের জন্য বাকিতে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে বিনিয়োগ বোর্ডের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান। এখন থেকে ৩৬০ দিনের বেশি মেয়াদি মূলধনী যন্ত্রপাতির ঋণপত্র খোলার আগে বিনিয়োয়োগ বোর্ডের অনুমোদন নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালার […]
১২৮ বছরের রেকর্ড ছোঁয়ার সুযোগ
১২৮ বছর আগের একটি টেস্ট ইতিহাস। এখন পর্যন্ত একটি দল ছাড়া কোন টেস্ট খেলুড়ে দেশের পক্ষে সেই ইতিহাসে নিজেদের যুক্ত করার সামর্থ্য হয়নি। সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। তবে বাংলাদেশের সামনে সেই সুযোগ এসেছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি জিততে পারলেই সেই ইতিহাসে দ্বিতীয় দেশ হিসেবে ঢুকে যাবে বাংলাদেশ। ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট […]
ডিসেম্বরে আসছে আসিফের ‘জানরে’
গত বছর ‘এক্স প্রেম’ অ্যালবামের মাধ্যমে দীর্ঘ বিরতির পর অডিও অঙ্গনে ফিরে আবারও চমক দেখান জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেই অ্যালবামটি রেকর্ড সংখ্যক বিক্রি হয়। প্রত্যাবর্তনের সেই ধারাবাহিকতায় আসিফ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারের ৩০তম অ্যালবাম ‘জানরে’র গানগুলো ডিজিটালি প্রকাশ করেন। মোবাইলে প্রকাশিত হয়ে এই গানগুলো এরই মধ্যে ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে […]
কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনে নারীশক্তির কথা শোনালেন অমিতাভ
২০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করেছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। সঙ্গে বলিউডের বাদশা শাহরুখ খান, ইরফান খান ও টলিউঢের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। থালি গার্ল রাইমা সেন অমিতাভকে সহায়তা করেন প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করতে। পাশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিগত দিনের জনপ্রিয় অভিনেত্রী তনুজাও। সোমবার এ উৎসবের উদ্বোধন হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। […]
রুশদিকে সমর্থন করায় ‘মালালা-বিরোধী দিবস’
পাকিস্তানে বেসরকারি স্কুলের একটি জোট গতকাল ‘আই অ্যাম নট মালালা’ বা ‘আমি মালালা নই’ দিবস পালন করেছে। ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন’এ দিবসের আয়োজন করে। মালালা-বিরোধী এ দিবসটি উদযাপনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নোবেল জয়ী ও নারীশিক্ষা আন্দোলনের অগ্রপথিক মালালা ইউসুফজাইয়ের (১৭) নিন্দা জানান। বহুল বিতর্কিত বৃটিশ ঔপন্যাসিক সালমান রুশদির প্রতি মালালার সমর্থনের অভিযোগ আনেন তারা। এ […]
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই
প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীর নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রাতেই মরদেহ শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হিমঘরে রাখা হবে। জিল্লুর রহমান সিদ্দিকী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মজিলা ফায়ারফক্স এর দশম বর্ষপূর্তি
মজিলা ফায়ারফক্স খুবই জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অন্য ব্রাউজারের কথা ভাবাই মুশকিল। গত সোমবার ছিল ফায়ারফক্স এর দশম বর্ষপূর্তি। এ উপলক্ষে মজিলা ডেভেলপার-সেন্ট্রিক ভার্সনের ঘোষণা দেয়। এই ভার্সনে থাকবে নতুন কিছু ফিচার। ‘ফরগেট’ ফিচারের মাধ্যমে ব্রাউজার থেকে রিসেন্ট হিস্টোরি, কুকিজ, ট্যাবস ক্লিয়ার করা যাবে। ওয়েব ডেভেলপারদের জন্য ফায়ারফক্স নতুন ফিচার যুক্ত […]
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪’
দেশের ১১ হাজার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (A2I) পুরো আয়োজনের আয়োজক হিসেবে কাজ করেছে। উদ্যোক্তাদের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের ১৬ কোটি মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অঙ্গীকার ছিল মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি […]