বর্ধমান বিস্ফোরন মামলার প্রধান আসামি সাজিদের ভাই আটক

বর্ধমানে বোমা হামলায় অভিযুক্ত প্রধান আসামি শেখ রহমতুল্লা ওরফে মাসুম ওরফে সসাজিদের ভাই মোহাম্মদ মোনায়েমকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের ফারাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব মিডিয়ার উপপরিচালক মাকসুদুল আলম। এ বিষয়ে র‌্যাব-১১’র সিইও আনোয়ার লতিফ খান বলেন, বর্ধমান বিস্ফোরণে সঙ্গে ভাই জড়িত থাকায় বিষয়ে জিজ্ঞাসাবাদের […]

এমন সুযোগ সব সময় আসে না

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহীম এখন সবচেয়ে সফল অধিনায়ক। এই পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্টে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন ও মুশফিক। আজ মুশফিকুর রহীম ছাড়িয়ে যাবেন তার পূর্বসূরিকে। জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টেই বাশারকে ছুঁয়েছিলেন মুশফিক। তবে বাশারের চেয়ে বেশি সফল এই তরুণ অধিনায়ক। কারণ ১৮ টেস্টে বাশারের ড্র ছিল ৪টি আর জয় একটি। অন্যদিকে […]

সিলেট ও রংপুরে যাত্রীদুর্ভোগ চরমে

সিলেট ও রংপুরে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সাত দফা দাবিতে সিলেট বিভাগ পরিবহন মালিক ও শ্রমিক ঐক্যপরিষদ ধর্মঘটের ডাক দেয়। অপরদিকে রংপুরে একজনের মৃত্যু ও এর জের ধরে পরিবহন নেতার বাসায় হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। সিলেট অফিস জানায়, ১২ ঘণ্টা পর সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা […]

তামিম-ইমরুলে এগুচ্ছে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবধি কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৯১ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৪৪) ও ইমরুল কায়েস (৪১)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক […]

কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি আদায়ের পক্ষে জনমত গড়তে  কিশোরগঞ্জ যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা দেন। বিকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। খালেদা জিয়ার এই সফর উপলক্ষে যাত্রাবাড়ী […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমান্তরাল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসনকে এড়িয়ে শিক্ষার্থী তোলা, হল থেকে ইচ্ছেমতো শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং প্রশাসনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হলে তা দমনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগের সূত্রগুলো বলছে, চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১২টি হলে প্রথম বর্ষে ভর্তি হওয়া মোট ছাত্রের প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে হলে উঠিয়েছে ছাত্রলীগ। প্রশাসনিকভাবে সাধারণত প্রথম বর্ষে শিক্ষার্থীদের হলে […]

বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৫ রান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। শেষ খবর অনুযায়ী বাংলাদেশ দলের সংগ্রহ বিনা উইকেটে ৫৫ রান। ইমরুল কায়েস ২২ ও তামিম ইকবাল ২৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

ভয়াল ঘূর্ণিঝড়ের বিভীষিকাময় ১২ নভেম্বর আজ

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছিল। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উপকূলের মানুষ দিনটিকে স্মরণ করছে। ভোলা সংবাদদাতা জানান, ১৯৭০ সালের এই দিনে ঘূর্ণিঝড়ের আঘাতে সমগ্র উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। প্রবল জলোচ্ছ্বাসে নিশ্চিহ্ন হয়ে যায় ভোলার অধিকাংশ এলাকা। দক্ষিণাঞ্চলের পাঁচ লাখ মানুষ মারা […]

টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। তৃতীয় টেস্টের বাংলাদেশ একাদশে এসেছে ২টি পরিববর্তন। পরপর দুই ম্যাচে ভালো করতে না পারায় শেষ টেস্টে শামসুর রহমান […]

বেগম খালেদা জিয়াকে বরন করতে কিশোরগঞ্জের ৭ লক্ষ জনতা প্রস্তুত

খলিলুর রহমান, কিশোরগঞ্জ থেকে ঃ আজ ১২ নভেম্বর ২০১৪, রোজ বুধবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উক্ত জনসভায় যোগ দিতে আজ সকাল ১০টা ৩০মিনিটে গুলশানস্থ্য নিজ বাসভবন থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন। গুলশান, শেরাটন মোড়, পল্টনের […]

অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশে উন্নীত হয়েছে: শিল্পমন্ত্রী

বিসিক গৃহীত কার্যক্রমের ফলে জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদান ক্রমেই জোরদার হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান প্রায় ৩২% ও শিল্প শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে বিসিকের কার্যক্রম […]

সাভারে বর্জ্য শোধনাগার থেকে লাশ উদ্ধার

সাভারে একটি ডায়িং কারখানার বিষাক্ত বর্জ্য শোধনাগারের হাউজ থেকে পরিছন্নকর্মীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বিকালে সাভারের মজিদপুরে অবস্থিত পাকিজা গ্রুপের ‘পাকিজা ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার হাউজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পরিচ্ছন্ন কর্মী ইসমাইল হোসেন (৫৫) জামালপুর জেলার সদর থানার কেউধোলা এলাকার মৃত লেহাজ উদ্দিনের পুত্র। তিনি সপরিবারে […]

হাসিনা-খালেদাকে হত্যা ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা ও অভ্যুত্থান ষড়যন্ত্রের জড়িত সন্দেহে আসাম পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচায্য বলেছেন, আসাম পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৬ বছর বয়সী ওই নারীকে। তাকে আজই আদালতে হাজির করার কথা। তবে তার নাম প্রকাশ করা হয় নি। এ […]

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫৬

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৮ শিশু ও ১৭ নারীসহ কমপক্ষে ৫৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৮০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। সুক্কুর জেলার থেরি বাইপাসের […]

ছিটকে পড়লেন শেহজাদ

আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিন মাথায় বলের আঘাতে মাঠ ছাড়েন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। সঙ্গে সঙ্গেই ১৭৬ রান করা শেহজাদকে নেয়া হয় হাসপাতালে। তখন অবশ্য শেহজাদের চোট গুরুতর নয় বলে জানিয়েছিলেন পাকিস্তান দলের ম্যানেজার মঈন খান। তবে গতকাল চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টেও খেলতে পারবেন না ডানহাতি পাকিস্তানের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১৫০-এর অধিক […]