বেনাপোলে তাবলীগের ৫ শতাধিক বিদেশি মেহমান আটকা
বিএনপির ডাকা অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি মেহমানরা। সড়ক-মহাসড়কে নাশকতার আশঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ভারত থেকে ফিরে আসা পাসপোর্টধারী যাত্রী এবং তাবলীগ- জামাতের বিদেশি মেহমানরা দুর্ভোগে পড়েছেন। সোমবার রাতে দুই একটি বাস ছাড়লেও মঙ্গলবার থেকে ঢাকামুখী বাস না ছাড়ায় এ […]
নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আরও১১ যুদ্ধজাহাজ
দুই বছরের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আরও ১১টি যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে চারটি চীন ও একটি যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে। বাকি ছয়টি খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন। এ ছাড়া নৌবাহিনী সরকারের কাছে জলসীমায় দুর্ঘটনাকবলিত জাহাজ, উড়োজাহাজ ইত্যাদির উদ্ধারকাজে ব্যবহারের জন্য একটি রেসকিউ অ্যান্ড স্যালভেজ শিপ কেনার প্রস্তাব করেছে। সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় কমিটির […]
বের হওয়ার পরই ফখরুল গ্রেপ্তার
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পরই গ্রেপ্তার হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল মির্জা ফখরুলকে আদালতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) […]
পর্নোগ্রাফির মামলায় ইটিভিরচেয়ারম্যান গ্রেপ্তার
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবাদ সম্মেলনে মন্ত্রী দাবি করেন, ইটিভির সম্প্রচার বন্ধ করা হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনাও […]
খালেদাকে রক্ষা করা হাসিনার দায়িত্ব: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার দায়িত্ব খালেদা জিয়াকে রক্ষা করা। তাঁর ওপর যদি হামলা হতো, এর দায়ভার সরকারকেই নিতে হতো। তাঁর নিরাপত্তার কারণেই তাঁকে বের হতে দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচিতে ছাত্রলীগের […]