আইরিশদের বিপক্ষে শেষটা ভালো চায় বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের প্রায় প্রতিটিতেই হতাশ হতে হয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে। এবার শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটিতে অন্তত ভালো একটা সংবাদ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দিতে চায় মাশরাফি বিন মর্তুজারা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের ময়দানি লড়াই শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে […]
ঘরে থাকলে ক্ষুধার আগুন আর বাইরে গেলে পেট্রোলের আগুন ক্ষমতার মোহে আমরা অন্ধ, এই ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই।-মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুসেইন মুহম্মদ এরশাদ।
ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, ‘নিয়তির কি নির্মম পরিহাস। যাদের কাছে আমরা ভোট ভিক্ষা করি তারাই প্রাণভিক্ষা চাচ্ছে। তারা বলছে […]
মার্কেন্টাইল ব্যাংকের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সিএসআর তহবিলের প্রায় দুই কোটি টাকা আত্মাসাতের অভিযোগ অনুসন্ধানে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপসহকারী পরিচালক সিনথিয়া ফেরদৌস বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা জানান, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক […]
বৃহস্পতিবার খালেদার কার্যালয় ঘেরাও করবে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’
হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন। সংগঠনের ঢাকা মহানগরের সদস্য সচিব মো. শাহজাহান রিজভী এক বিবৃতিতে বুধবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদার কার্যালয় ঘেরাও উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশান-২নং চত্বরে সংগঠনটি সমাবেশ করবে। সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মো. […]
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আটক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ বলেন, মেয়র মান্নানের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, ভাংচুর, […]
সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কোনো অগ্রগতি নেই’
দীর্ঘ তিন বছরেও কুলকিনারা হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্যের। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখনো কোনো অগ্রগতি নেই বলে আবারো স্বীকার করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সময় লাগলেও হত্যা রহস্যের জট অবশ্যই খুলবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো গোয়েন্দাসংস্থা থেকে এখনো কোনো সমাধান আসেনি। সবগুলো […]
ভূমধ্যসাগরে নৌকাডুবি, তিন শতাধিক প্রাণহানি
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তিন শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর। এ ঘটনার চারদিন পর ৯ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃতরা সবাই পশ্চিম আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। গত শনিবার তিনটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন শতাধিক অভিবাসী যাত্রা শুরু করে ইতালির উদ্দেশ্যে। এদিকে, […]
ওমানে আগুনে পুড়ে ৪ বাংলাদেশীর মৃত্যু
ওমানে আগুনে পুড়ে ৪ বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মো. রুহুল আমিন, পিতা আব্দুল হাকিম, পাসপোর্ট নং সি-১৯৪৭৩৯৯ ও শিপন, ওমান আইডি ৯৩১৯৯২১৪। ওমানের রাজধানী মাস্কাট থেকে সাড়ে তিন শ’ কিলোমিটার দূরে বুরাইমি নামক স্থানে বুধবার ভোরে সোফা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তারা মারা যান বলে জানা […]
।ঝিনাইদহের শৈলকুপায় প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক শাহিন আক্তার পলাশকে রাজনৈতিকভাবে হয়রানির ষড়যন্ত্রের অভিযোগ
জাহিদুর রহমান ঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ- ঝিনাইদহের শৈলকুপায় প্রেসক্লাবের সহ-সভাপতি ও জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন আক্তার পলাশকে রাজনৈতিকভাবে হয়রানির ষড়যন্ত্র করছে একটি মহল। গত কয়েকদিন ধরে প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তির কাছে একটি দালাল চক্র সাংবাদিক পলাশ কে নিয়ে রাজনৈতিক মিথ্যাচার করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, এক শ্রেণীর দালাল সাধারণ মানুষের বির“দ্ধে পুলিশ প্রশাসনের কাছে নামে-বেনামে মিথ্যা […]
ঝিনাইদহের কালীগঞ্জের নায়ক আশিক এবার জানালেন, আলোচিত নায়িকা হ্যাপির প্রতরনার কথা !!!
জাহিদুর রহমান ঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ- অনুসন্ধানী রিপোর্টঃ ঝিনাইদহের কালীগঞ্জের নায়ক আশিক এবার জানালেন, আলোচিত নায়িকা হ্যাপির প্রতরনার কথা।আলোচিত মডেল অভিনেত্রী হ্যাপির কাহিনী নিয়ে পানি কম ঘোলা হয়নি।আর এই নায়িকার প্রতারনার নানা রকম জো”ছুরীর কাহিনী জানতে ওৎ পাতে কালীগঞ্জের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব শহরের নিশ্চন্তপুর ভাটা পাড়া নিবাসি নায়ক হাফিজুর রহমান (আশিক)এর বাসায়। এসময় নায়ক আশিক জানায় আলোচিত […]
রাজনৈতিক অস্থিরতায় ব্যস্ত পুলিশ : সক্রিয় অপরাধ চক্র
রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে সৃষ্ট সারাদেশের সহিংসতা দমনে ব্যস্ত পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এতে অপরাধ চক্রের সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়ছে মাদক ও স্বর্ণ চোরাচালান, হত্যাকা-, ধর্ষণ, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ। এসব ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তের কোনো সুযোগ পাচ্ছে না পুলিশ। ধরা পড়ছে না প্রকৃত অপরাধীরা। চলতি বছরের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে সারাদেশে একযোগে […]
ঝিনাইদহের ঐতিহ্যবাহী মসজিদগুলো কেন্দ্র করে বারবাজারে গড়ে উঠতে পারে পর্যটনকেন্দ্র…
জাহিদুর রহমান ঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ- ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো ১৯৯৩ সালে মাটি খুঁড়ে আবিস্কৃত হয়। এখানে প্রায় ৭০০ বছরের প্রাচীন প্রতœতত্ত্বের সন্ধান মিললেও এখনো পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি।মাটি সরিয়ে অভিনব সব ¯’াপনা আবিষ্কার করা হলেও তার ইতিহাস ‘মাটিচাপা’ পড়েই থাকছে। বারবাজারের এ সকল সুদৃশ্য প্রতœতত্ব নির্দশনের তেমন প্রচার না থাকায় পর্যটক শূণ্য থাকছে […]
টানা অবরোধে চলছে বঙ্গবীরের টানা অবস্থান
২০ দলের ডাকা টানা অবরোধ প্রত্যাহার ও বর্তমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর প্রতি আলোচনায় বসার দাবিতে বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তিনি বুধবার অবস্থান কর্মসূচির ১৫ তম দিন পার করেছেন । বঙ্গবীরের এই টানা কর্মসূচিতে দিন-রাত পরিশ্রম করার পরও ক্লান্তির ছাপ নেই কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের […]
ফেরত পাঠানো হল খালেদা জিয়ার রাতের খাবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনের মতো আসা রাতের খাবার দিতে আসা ভ্যান ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ। বুধবার রাত পৌনে ৮টার দিকে ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান আসে। কিন্তু ভ্যানটি কার্যালয়ে প্রবেশে বাধা দেয় পুলিশ। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ভেতরে […]
সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বিএনপি। এ মুহূর্তে সংলাপকেই একমাত্র পথ বলে মনে করছে দলটি। ভারতীয় পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ কে দেয়া এক ই-মেইল সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান একথা বলেছেন বলে জানা গেছে। তিনি মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে সংলাপের কোন বিকল্প নেই। […]